আমরা মা-বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি । এখানে 'মা'য়ের কথাই বলছি। 'বাবা'র কথা আগামী পর্বে। আমার আপনার সবারই একটা 'মা' (চির দুঃখিনী) আছেন। 'মা' আমাদের কত কষ্ট সহ্য করে আমাদের এত বড় হতে সাহায্য করেছেন তার হিসেবের বর্ণনা আমার আপনার দ্বারা সারাজীবন ব্লগে লিখলেও শেষ হবে না। আর আমাদের দ্বারা তা লেখা কখনো সম্ভবও না। তবে 'মা'র জন্য আমরা সেবা আর দোয়া দিয়ে মায়ের মন খুশী করার চেষ্টা করতে পারি মাত্র। তাতে যদি আমাদের জন্য মায়ের কষ্ট একটু লাঘব হয়। আর তাতেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। চির সুখের জান্নাত।
অনেক কে অনেক কাজে অনেক সময় এই "মা"কে ছেড়ে অনেক দূরে থাকতে হয়। আমরা অনেকেই আবার শহরে থাকি, শহরে ছিলাম। বাবা-মা ছেড়ে থাকতে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু তাঁদের ছাড়া দূরে কোথাও প্রয়োজনে আবার থাকতেও হয়। পড়ালেখা, চাকুরীর ফাঁকে বাড়িতে আসতে খুব একটা সময় পাই না। অনেক দিন পর পর বাড়ি এসে মায়ের বুক ক্ষণিকের জন্যে হলেও শীতল করে আবার দূরের সেই শহরের পথ ধরি। আমার তো খারাপ লাগেই! তখন 'মা'র অবস্থা কেমন? আমরা জানবো না। কিছুতেই জানবো না। এটা একমাত্র 'মা'ই বুঝতে পারেন। তবুও আসুন অন্ততঃ মায়ের কিছু কাজ-কাম দেখে মায়ের ভেতরটা বুঝার চেষ্টা করি..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন