মাহমুদ নাইস
এই ব্লগের লেখাগুলো কোন কপি পেস্ট জাত নয়; একান্তই নিজস্ব লেখা।
সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
..তার পর তুমিও একদিন.........
একবার হৃদয়ের আকাশে নীল ছুঁয়ে
তোমার রূপ ডানা মেলেছিল।
সেই তরে মনের আকাশকে
প্রশারিত করেছিলাম
তুমি উড়বে বলে।
উজাড় হল হৃদয়ের সব ভালবাসা।
উপেক্ষা করেছিলাম লাঞ্চনা
অপমানের যত ভয়।
বিশাল আকাশে প্রশস্ত ভালবাসা দেখে
লোভ সামলাতে পারনি।
রূপের গুণের সমস্ত অহংকারে
আমার মনের নীলাভ আকাশটাতে
কালো মেঘ যেন অজগরে পরিনত হল।
ভালবাসাকে খাদ্য ভেবে একের পর
এক ছোঁবলে হৃদয়ে তখন শুধুই হাহাকার।
ছবির জগতে তুমি
যেন সরল মনকে কাঁদাতেই জানতে।
অশ্রুর সাগরে সাঁতার কেটে
হৃদয়ের সমস্ত ভালবাসাকে
ছোঁবলে ছোঁবলে ব্যাথাতুর করে তুলেছিল।
আবহমান মমতাটুকু সরে দাঁড়াল না
তবু বিশ্বাসের ফাঁদে পড়ে।
সরল মনটি সব লাঞ্চনা, ঘৃণা, অপমান, ভয়;
সবই নিরবে সয়ে যাচ্ছিল
পাষাণ ছবিকে জয় করতে।
মেলেনি কোন প্রত্যাশা কষ্ট ভরা বৃষ্টি ধরায়।
বৃষ্টি বর্ষণ হচ্ছেতো হচ্ছেই!
ছবি হয়ে ডানা মেলা পাখিটি
আজও মনের আকাশে উড়ে গেল না।
ডানার পাখার বাতাসে হৃদয় শীতল
হবে জানি অচিরেই।
হয়তো কাঁদবে তুমিও অবুঝ মনের
ভালবাসায় বিষ মিশায়ে।
প্রাণ আর রবে না দেহে যখন জানবে আমি
তোমাকে অনেক ভালবেসেছিলাম।
অনুসূচনা জাগবে; খুঁজবে আমাকে।
কোথায় পাবে মনে শান্তি?
তার পর, আস্তে আস্তে
চিন্ত লগ্নে তুমিও একদিন..........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন