আমার মাইনাস পেতে ভাল লাগে না। চেষ্টা করি একটা লেখাকে সুন্দর সাবলীলভাবে বুঝাতে; আমার ভুল থাকাটা স্বাভাবিক। কোনো মন্তব্য নাই বলা নাই কওয়া নাই, শুধু একটা করে মাইনাস দিবেন। এটা কি কোনো কথা হলো! আরে ভাই আমি খারাপ কিছুতো লেখছি না। হয়তো আমি বুঝাতে পারছি না ঠিক; চেষ্টা করছিতো! আমি কি বুঝাতে চাচ্ছি, একটু বুঝার মন মানসিকতা রাখেন।

আমাকে একটা প্লাস দিন। মাইনাস দিবেন কেনো! আপনার একটা প্লাস আমাকে লেখতে উৎসাহ যোগায়। আমি লেখতে মজা পাই। মন চায় আর কিছুক্ষণ আপনাদের সাথে ব্লগে থাকি। আমি আমার লেখার ভাষা, পদ্ধতি, বানান, প্রকাশ ভঙ্গি আমি আপনাদের সাথে থেকেই শিখতে পারি। কিন্তু আমি যদি বাজে কিছু না লেখি, আমাকে কেনো মাইনাস দিবেন? আমিতো পড়তে জানি লেখতে জানি, আপনাদের লেখা বুঝতে পারি, আপনাদের লেখার মর্ম অনুধাবনও করি। আমার মাঝে অভাব হতে পারে শুধু চর্চার। আমাকেতো সহযোগিতা করবেন! তা না করে কিছু লিখলেন না; ঠাশ করে একটা মাইনাস বসিয়ে দিলেন। তাতে কি হল? আমার মনটাই খারাপ হয়ে গেল। আর লেখার মুডটা ফ্যাকাশে হয়ে গেল।
একবারও চিন্তা করেন না; আমি আপনাদের সাথে লেখালেখি করি, আপনাদের লেখা পড়ি, মন্তব্য করি; আবেগ অনুভূতির বিনিময় করি। এটাইতো ভাল লাগার কথা। আচ্ছা ধরুন- আমি ভীষন রকম মনোকষ্ট পেয়ে লেখা লেখা বন্ধ করে দিলাম। আবার ব্লগও ছেড়ে দিলাম। তখন কাকে আপনার কবিতাটা পড়াবেন! আপনার ভাল লাগার গল্পটাই বা কে পড়বে! আপনি মজার একটা কৌতুক লিখে প্রকাশ করলেন; তখন এটা পড়ে পড়ে একাই কি শুধু হাসবেন, না কি আমার মনের আনন্দটাও আপনার প্রয়োজন হবে! দেখুন না অনেকে আমাকে কি সুন্দর করে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে শুদ্ধটা সাথে লিখে দেন। আবার ধন্যবাদ দেন; পাশে একটি গোলাপ ফুলের কলি দিয়ে স্বাগতম জানান। আমার যে তখন কত ভাল লাগে! এই আনন্দ আমি আপনাকে কি দিয়ে বুঝাবো! আমি বুঝাতে পারবো না। তখন আমি তাঁকে খুব আপন, খুব কাছের মানুষ ভাবি। জোড় করে না; এমনিতেই আপন মনে হয়। আসুন না যে সব পোস্টে শালিন মার্জিত সত্য কথা সুন্দর কথা পাই সে সব পোস্টে প্লাস দেই। আর যে সব পোস্টে অসুন্দর মন্দ কথা মিথ্যা কথা দিয়ে সাজানো থাকে সেগুলোকেই কেবল মাইনাস দেই। যদি কোনো ব্লগার ইচ্ছা করেই সবসময় মিথ্যা লেখে বাজে লেখে আর বাজে মন্তব্য করে, সুন্দরকে অসুন্দর বলে, সত্যকে মিথ্যা বলে; তবে সে সব ব্লগারকেও মাইনাস করি। তাহলেই কেবল ব্লগের পরিবেশ রক্ষা করা হবে। ব্লগের মানুষদের মন ভাল থাকবে। লেখালেখিও ভাল হবে। লেখার মান বাড়বে। এভাবে করে একদিন সোনার বাংলাদেশ ব্লগ সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্লগ হিসেবে মর্যাদা লাভ করবে।

সবাই ভাল থাকুন, অন্যকেও ভাল থাকতে দিন। আর ভালকে প্লাস দিতে থাকুন এবং মাইনাসযোগ্যকে মাইনাসই (বর্জন) করুন। আল্লাহ আপনাদের আমাকে সঠিক কিছু করার তৌফিক দিন। আমীন!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন