-একটি প্রেমের কবিতা লিখেছি-

----------------------------------------------------------
মনেরে বুঝাই কেমনে বল, মানে না সে কোনো বাধ
লুকিয়ে আছে প্রিয়া তোমাতে না জানি কত স্বাদ!
দিবসে বুঝাই রাতিরে বুঝাই, বুঝাই শয্যা সাজে
হেলায়-ফেলায় ভাবনা এসে বাধিছে কাজের কাজে।
চাঁদনি মুখের আলোকে হৃদয় আলোকিত হবে বটে
দূর আঁখিদ্বয় সদাই দেখে দাঁড়িয়ে খাবের তটে।
টলমল রবে ঝরিছে যখন মমতা মাখা আঁখি
হাওয়ায় ডানা মার মোরে তুমিই যে সুখ পাখি।
পরীক্ষা কিসের তবে মোর জীবনের তরে
কী হবে আর ফের ভাবিয়া যাইলে অন্যের ঘরে!
ঠোঁট দু'টি আজ শুকিয়ে গেছে ম'মর ভাঙিছে বুক
প্রিয়া নাম ছাড়া একটি কথাও বলিছে না মোর মুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন