দুষ্টু কি আর মিষ্টি মেয়ে
কোন কাজে আর সুখ দিতে?
কওনা চলে যাও ভাবিয়া
নিজকে বড় ফের জিতে।
এইতো প্রথম শেষটি যখন
অদ্য দিনে যায় বিফল
স্বপ্ন লয়ে তপ্ত বলি
তাই করা মোর হয় কি ছল?
কোন চাঁদে আর রূপ মাখিলে
কোন প্রাসাদে ঘোর ঘুমাও
কোন বায়ুতে নও ছোট আজ
প্রেম বুকে তিল থাক না চাও।
চোখ জ্বালানো রূপ থেকে তোর
হয় কোন দিন শেষ বড়াই
সেই জানিবি ঐ ছেলের আজ
দিব্বি আছে প্রেম ভরাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন