ঐ গাঁয় হতে ফিরিছি যখন
ছলছল চাহে জননী
স্বার্থ হেন তবে রে বুঝি
কাঁদিয়া ভরিছে ধরণী।
বিদায় লগনে মুখ পানে চাহি
কিছু কিছু আগে হাটি রে
হৃদয়ের টানে হাটিছে মা আমার
বহুদূর পথ মাটি রে!
দক্ষিণ হস্ত সামনে বাড়ায়ে
শাড়ীর আঁচল ধরে আর হাত
ফিরিয়া যাবে কেমনে বাড়িতে
মায়া ছাড়ে না হয়ে মন পাত।
আঁখিদ্বয় ভরি ঝরিছে আঝোরে
মালা গেঁথেছে যেন জল
কলিজার টুকরা এসেছি শহরে
ভেঙ্গেছে মার মা'র মনোবল।
নাইরে আর নাইরে কোথাও
ব্যাথা কভু দিস না তাঁরে
মুখে দিল খাবার জাগিয়া রাতি রে
জানিবি আর আপন কারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন