ঠিক তখনই আনন্দের স্রোত ধারার উপর দিয়ে কান্নার বিশাল বিশাল ঢেউ দোল খাচ্ছিল আমার হৃদয় গহবরে। একটু পরই হয়তো সোনা ঝরা সূর্যটা নিজের স্বকীয়তা হারিয়ে রওয়ানা দিত অবশিষ্ট পথ মাড়িয়ে নতুন পথের সন্ধ্যানে। আমি বসে ছিলাম প্রিয় মানুষটির কাছে; আমার হৃদয়ের সিন্দুকে যার অবস্থান। সিন্দুকের জানালা দিয়ে মানুষটির সাথে কথা বলতে চেয়েছিলাম। চেয়েছিলাম আবেগের খানিকটা উৎসারিত করে তার স্থান তৈরি করে দিই আমার গভীর থেকে আরো গভীরে। কপটতা, প্রতারণা, নিষ্ঠুরতা এবং ছলনার উপাদান দ্বারা সৃষ্ট মানুষটি সহজ সরল এই মনটাকে অবহেলা করে তৎক্ষণাৎ একটা কষ্টের বীজ বুনে দিল মনের পবিত্র ভূমিতে। সময়ের স্রোতে সেই বীজটি মনের সমগ্র রাজ্য জুড়ে বিশাল বৃক্ষ রূপে বিস্তার লাভ করতে একটুও কার্পণ্য করল না।
ঘন কালো আঁধারে ছেয়ে গেল হৃদয়ের বিশাল আকাশ। ভেঙে গেল জীবনের রঙ্গীন স্বপ্ন সাধ। সান্ত্বনা দেয়ার জন্য পৃথিবীতে কোন জিনিষ প্রস্তুত থাকবে বলে বিশ্বাস করতে পারছি না। কারণ, এযে কঠিন কষ্ট। শরীরের সমগ্রটাতেই ব্যাথা অনুভূত হচ্ছে ক্রমান্বয়ে। ব্যাথার হৃদয়েও মনে হয় মায়া, মমতা ও ভালবাসার লেশ মাত্র নেই। নয়নের জল দু'টি কপোলের গা ভাসিয়ে শেষ পর্যন্ত মাটির বিশাল বুক শীতল করে যাচ্ছে অঝোর ধারায়। হৃদয়ের আকাশ থেকে কালো মেঘগুলো কখনও কাটবে কি-না! জানি না। কেউ কি আমাকে এসব কিছুর সঠিক তথ্য বলে দিতে পারবে জীবনের শেষ মূহুর্ত অতিক্রান্ত হওয়ার আগেই?
হায়রে বিশ্বাস!
তুই নিজেই দু'টি অবুঝ মনকে একত্রিত করলি আবার এরই মাঝে দিলি রহস্য। সত্যি করে বলতো; এসব কিছু মিলিয়েই কি তোর আসল পরিচয়?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন