সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

চাই পরিশেষ পরিশ্রয়

পদাঙ্গদ পরিহিতা পদচারিণী তুমি
পরিতোষে পরিশ্রমী মন
হৃদয় পাটন করে পত্রপালী পরস্পরীণ।
পুলকী যে তুমি!
নেই পাত্রতা, কোন পাথেয়
তবু যে আমি নিরুদ্দেশ পাদবিক।
চাই পরিদানে পরিণয়
সুরভী দিও পরিতপ্ত মনকে
পরিক্ষীণ পরিত্রাণে।
পরপূর্বা হয়ে নাহি এসো
পরন্তু নই যে আমি পরদারিক।
পরভৃতা পরখ কর না।
পরিক্রয় হতে চাই না
চাই না পরিক্ষিপ্ত হতে
হতে পরাভূত।
চাই পরিশেষ পরিশ্রয় এতটুকু-
পরিগ্রহ স্পর্শ পাথার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন