দেখ দেখ ঐ দেখ শহরের রাস্তায়
বেনী গাঁথা মালা যেন গাড়ি চলে সস্তায়।
পার্কের বুক ভরা প্রেমি'দের আড্ডায়
জীবনের দাম কেউ তুলে দেয় ফাড্ডায়।
মানবতা নাহি পায় যেই মরে লজ্জায়
কারবারী চোরাদের সুখ নাহি শয্যায়।
বণিকের মাথা ঘুরে সন্ত্রাসী রান্দায়
ধনিদের টেনশনে কাটে দিন মান্দায়।
মানুষের মন মাপা যায় নাহি পাল্লায়
নষ্টামী গড়ে কেউ হৃদয়ের কেল্লায়।
শহরের ঢাকনা যে নাই ঢাকা নামটায়
মন্দটা ঢাকা শুধু ছলনার ঘোমটায়।
ন্যায়-নীতি ভাসে খুন হত্যার বন্যায়
ধর্ষন করে কেউ মানে না সে অন্যায়।
দেখ গেল ঐ চলে ভাল সব ফাক্কায়!
অবদান নাই যেন মানবতা রক্ষায়।
মাতিয়েছে শুন্যটা দুঃখীদের কান্নায়
এসো মিলি ভালবাসা গড়ি ধন-কন্যায়।
-----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন