কবি আমি হব; তবে
কবি আছে বেশ!
কবি বনে লাগে না কি
হতে নিরুদ্দেশ।
কবি হয়ে লিখব আমি
কত কত ছন্দ
অন্ত মিল আর মাত্রা নিয়ে
লাগে মনে দ্বন্দ।
কবি হয়ে কবিতায়
লিখব কত কথা
কয় প্রকারের পদ্য আছে
নাহি জানি তথা।
কবি হব বড় মাপের;
স্বপ্ন মনে আঁকি
বিরাম চিহ্নের ব্যবহার আজ
জানার আছে বাকি।
কবি হয়ে বিশ্ব আমি
লইব করে জয়
পদ্য-ছড়া নিয়ে এ-মন
ভোগছে যে সংশয়।
সকল দ্বিধা কেটে তবু
কবি হতে চাই
কবি বনে যেতে আমায়
কে দিবে আজ ঠাঁই?
--------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন