আমারও মনে হয় আমি বড় হয়েছি! বড় হলেই বিয়ে করতে হয়; এমনটাই আমি ছোট কাল থেকে দেখছি। কিন্তু কেন মানুষ বিয়ে করে এটা আমি অন্য ভাবে চিন্তা করিনি কখনো। খুব স্বরমের কথা। বিয়ের কথা শুনলেই আমার মুখ লাজে লাল! কারো সামনে তখন আর থাকতে ইচ্ছা করে না।
কয়েক দিন হল মা'র জ্বর হয়েছিল। শরীরও অনেকটা দূ্র্বল। কাজ করতে পারেন না। আমি আবার মা'র রান্না ছাড়া খেতে পারি না। আমি খুব গভীর ভাবে অনুভব করলাম, আল্লাহ না করুন, মা'র যদি কিছু হয়ে যায়; তাহলেতো আমাকেই রান্না করে তারপর খেতে হবে। এতো মহা বিপদ! সারা দিন কাজ করার পর রান্না করে খাওয়ার মন মানসিকতা আমার নাই। তাছাড়া মা'তো অনেক দিন ধরে একা একা রান্না করছেন। আর কত! এখন যদি কাউকে এনে মা'র কাছে দিই মাও খুব খুশি হবেন। ঝামেলাও কমবে।
আমার যত ধরনের কাজ আছে, আমি কাজের ফাঁকে ফাঁকে সোনার বাংলাদেশ ব্লগে উঁকি দেই। আপনাদের লেখা পড়ি। মন্তব্য করি। হোক তা কম্পিউটারে, আর হোক তা মোবাইলে। এই হিসেবে এখানে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আমিও আপনাদের থেকে এমনটাই আশা করি। ২৪ঘন্টার বেশির ভাগ সময়ই আপনাদের সাথে আমার থাকা হয়। তাহলে আর কার কাছে আগে বলবো? বলেন! আপনারা যা বলবেন, তার থেকে আমি একটা সিদ্ধান্ত নিব। আমি আপনাদের ভাই। কারো ছোট ভাই আবার কারো বা বড় ভাই। তাই ব্লগে এভাবে আপনাদের কাছে লিখলাম। ভাই বলেই সরল মনে আপনাদের সাথে শেয়ার করলাম।
খুব জোর দিয়ে ব্যাপারটা ভাবছি। আমি ঠিক যেমনটা চাই তেমনটা আপনারদের কাছ থেকেই বেশি আস্থা রাখি। আপনাদের কিছু অভিজ্ঞতা আর আপনাদের সহযোগিতা আমার আসলেই প্রয়োজন। আমি কিছুই জানি না আমাকে কি করতে হবে। আমার পিতা-মাতার চেয়ে আমার দ্বীনি ভাইদের বেশি প্রাধান্য আমার কাছে। আপনাদের পরামর্শগুলো এমন ভাবে দিবেন যেন আমাকে এবং আমার হবু জন কে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়।
এখনো কিছুই শুরু করিনি। শুরুটা আপনারদের কাছে এই লেখাটা। আমার ইচ্ছা, ছাত্রীসংস্থ্যার কোন একজন কে বিয়ে করবো। কিন্তু শর্ত নয়।
কি রকম পাত্রী আমার চাওয়া-
০ পাত্রীর বাবা জামায়াত করবে।
০ শিক্ষক হলে ভাল হয়।
০ বাবাকে এলাকার ভাল মানুষ সবাই শ্রদ্ধা করে এমন।
০ সবাই ইসলাম প্রিয় হবে (কাজে এবং কর্মে)।
০ পরিবারের সবাই শিক্ষিত হবে বা শিখছে।
০ পরিবারের মানুষের অন্যদের সাথে লেন-দেন ভাল হবে।
০ পাত্রী কম হলেও ৫ফুট ৩ইঞ্চি হবে।
০ গায়ের রং শ্যামল বর্ণ হলেও হবে।
০ কর্কশ বা বল মেজাজী নয়; মিষ্টভাষী হবে।
আমার কল্যাণের জন্য আগ্রহী কেউ যদি কিছু জানেন। দয়া করে আমাকে জানাবেন। আপনার জন্য সারা জীবন আল্লাহর কাছে আমার দোয়া থাকবে।
আমার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানা। প্রাইমারী স্কুল শিক্ষক। ছোট একটা কম্পিউটার ব্যবসা করি।
বাকী সব কথা হবে পারসোনাল ভাবে। ব্লগে এতটুকুই! পরামর্শগুলো এখানে আর কোনো তথ্য হলে আমাকে বার্তা পাঠাবেন। তারপর অন্যভাবে সবকিছু সম্পর্কে বিস্তারিত কথা হবে। আমি অন্তর থেকে আশাবাদী আপনাদের সহযোগিতাই আমার জীবনকে সাজিয়ে রাঙিয়ে দিবে।
---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন