বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪

মুসলিম মানেই একজন জ্ঞানী। একজন আলেম। একজন আদর্শ মানব। আদর্শ চরিত্রের অধিকারী। মুসলিম মানেই পড়াশুনাকারী, অধ্যয়নকারী, জ্ঞান চর্চাকারী, সত্যের সাধনা কারী ইত্যাদি গুণ সমৃদ্ধ আসল মানুষ। সুতরাং, জ্ঞান অর্জন না করে/ কোন বিষয় ভালভাবে না না জেনে তার থেকে কোন সুবিধা পাওয়ার আশা করা একটা বোকামী। না জেনে সৎআমল মনে করে সওয়াবের আশা করা ঠিক না। এভাবে যত কিছুই করা হোক, কোন কিছুই কাজে আসবে না। আমরা সারা দিন-রাত কত যে পাপ করি! আর সওয়াবের কাজ আর কতটুকুই বা করি বলুন!

মুসলিম মানেই একজন জ্ঞানী। একজন আলেম। একজন আদর্শ মানব। আদর্শ চরিত্রের অধিকারী। মুসলিম মানেই পড়াশুনাকারী, অধ্যয়নকারী, জ্ঞান চর্চাকারী, সত্যের সাধনা কারী ইত্যাদি গুণ সমৃদ্ধ আসল মানুষ। সুতরাং, জ্ঞান অর্জন না করে/ কোন বিষয় ভালভাবে না না জেনে তার থেকে কোন সুবিধা পাওয়ার আশা করা একটা বোকামী। না জেনে সৎআমল মনে করে সওয়াবের আশা করা ঠিক না। এভাবে যত কিছুই করা হোক, কোন কিছুই কাজে আসবে না। আমরা সারা দিন-রাত কত যে পাপ করি! আর সওয়াবের কাজ আর কতটুকুই বা করি বলুন! এই অল্প আমলটুকু যদি কবুল না হবে, সারাজীবন আমল করে কি লাভ? জ্ঞানহীনে মুসলিম থাকার কোন অধিকার কারো নাই। দাবী করারও কোন যৌক্তিকতা নাই। কেয়ামতের ময়দানে জানি না বলে আল্লাহর কাছে কোন দাবী আদায়ের বাসনা নিছক বোকামী ছাড়া আর কিছু না!

* কুরআনের প্রথম আদেশটিই হল "পড়, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন"।

-তাই বিশুদ্ধ মানুষ হতে হলে প্রয়োজন জ্ঞান। এ জ্ঞান যেমন ধর্মীয় জ্ঞান তেমনি পার্থিব জগত সম্পর্কেও জ্ঞানার্জন করতে হবে। নিজেকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে প্রমাণ করতে হলে কোরআন হাদিসের জ্ঞানকে আয়ত্ত করতে হবে। মানবিক চেতনায় উদ্বুদ্ধ হতেও প্রয়োজন জ্ঞান। নিজেদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার ক্ষেত্রেও জ্ঞানের বিকল্প নেই।

ইসলাম জ্ঞান চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তবে সে জ্ঞান চর্চা হতে হবে ধর্মীয় জ্ঞান অথবা মানব জাতির কল্যাণ করে এমন জ্ঞান। এবার আসুন! জ্ঞানার্জন করি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন