শনিবার, ২০ জুলাই, ২০১৩

প্লাস-মাইনাস, (+/-) রেটিং বাদ দিয়ে পছন্দ অপশনটা বাজে লেখাকেই উৎসাহ দেয়া হল!




আগে ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে, হয় তো ব্লগের শুভ কিছু করার জন্য বা মনে সুন্দর কোন অনুভূতি নিয়ে (+/-) রেটিং বাদ দিয়ে পছন্দ অপশনটা লাগিয়েছেন। হয় তো বেশি সময় হয় নি। আমি এখন ব্লগে অনলাইন হলেই ব্যাপারটা আমার নজর কাড়ে। আপনারা যেভাবেই ভেবে থাকেন না কেন, আমি যেভাবে ভাবছি তা হলঃ

মন্তব্য সবার জন্য উম্মুক্ত। কিন্তু পছন্দ অপশনটা শুভ পোস্ট যাদের ভাল লাগে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্ত যাদের খারাপ লাগে বা অপছন্দ তাদের জন্য কিন্তু কিছু রাখা হল না। তাদেরকে বঞ্চিত করা হল।


পৃথিবীতে এমন কিছু নাই বা আল্লাহ তায়ালা সৃষ্টি করেন নি যার ভাল-মন্দ নাই। নিরপেক্ষ বলতে কিছু নাই। পছন্দসই বা ভাল লেখার ক্ষেত্রে প্লাস দিব, যেন দিতে পারি এমন ইচ্ছা সবারই থাকে। আর বাজে লেখা বা খুব অপছন্দসই লেখার ক্ষেত্রেও তেমনি সেই লেখাকে ঘৃণা বা মাইনাস দেয়ার অনুভবটাও থাকে। ভাল লেখায় প্লাস আর মন্দ লেখায় মাইনাস এমন রেটিং থাকা স্বাভাবিক নয় শুধু; বাঞ্চনীয় বটে। আমি প্লাসকে পুরষ্কার ধরে আর মাইনাসকে তিরষ্কার ধরেই বলছি, যদি প্লাসের মাধ্যমে ভাল লেখাকে যেমনি ভাবে উৎসাহ দেয়া হয়। তেমনি মন্দ লেখায় মাইনাস দেয়ার মাধ্যমেও মন্দ লেখার প্রতি অনিহা সৃষ্টি করা হয়। আমার মতে প্লাস/মাইনাস দেয়ার অপশনটা বাতিল করে শুধু পছন্দ অপশন রাখার মাধ্যমে মন্দ, বর্জিত, খারাপ, অশালীন, বাজে লেখার প্রতি উৎসাহ, সহমত জানানো হল।

মডারেটরদের সিদ্ধান্তকে আমি কি বলে যে মন্তব্য করব, আমি ভেবে পাচ্ছি না। প্লাস/মাইনাস রেটিং থাকতে একটা অন্যরকম ফিলিংস কাজ করত; প্লাস বেশি, না মাইনাস বেশি পাই এমন! প্লাস বেশি মানেই বেশি জন ব্লগার আমার লেখাকে ভালবেসেছে, পছন্দ করেছে। আসলেই লেখাটা ভাল হয়েছে। আর মাইনাস মানে, আমার লেখাটা মন্দ হয়েছে। আমি শুধু কেন, মাইনাসপন্থীরাও মাইনাস পেতে ভালবাসে না বা মাইনাস পেতে চায় না। আর যারা সারাক্ষণই মন্দ লেখতে থাকে, তারা অনেক সময় রেটিং বন্ধ করে রাখে। কারণ হল, তারা নিজেরাও জানে মাইনাস খারাপ। তারা তাই মাইনাস পাওয়ার চেয়ে রেটিং বন্ধ রাখাকেই যুক্তিযুক্ত মনে করে।

আমার মতে প্লাস/মাইনাস দেয়ার রেটিং সিস্টেমই ভাল ছিল। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটা আবার ভেবে দেখবেন।
ট্যাগ/কি-ওয়ার্ড : পছন্দ অপশন, প্লাস-মাইনাস, (+/-) রেটিং বাদ দিয়ে পছন্দ অপশনটা বাজে লেখাকেই উৎসাহ দেয়া হল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন