একজন আমাকে মেসেজ দিয়ে বলল, ভাই আমি কউমীর। কিভাবে শিবির হব? আমি নারায়ণগঞ্জের।
এর উত্তর আমি কিভাবে দিব! আমি তো শিবির না। তাছাড়া আমি আপনার এলাকার কাউকে
চিনি না। তারপরও আমি শিবির ভালবাসি পছন্দ করি সহযোগিতা করি হিসেবে আপনাকে
পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আপনি আমাকে নক করেছেন।
¥
আপনাকে প্রথমে অন্ততঃ 4-5টি মসজিদে আসরের নামাজ পড়তে হবে। নামাজের পর
মসজিদের সামনে যদি কেউ কাউকে আসসালামু আলাইকুম মাসুম ভাই! আসসালামু আলাইকুম
সাদিক ভাই! কেভন আছেন ভাই? ইত্যাদি কুশল বিনিময় করতে দেখেন তবে বুঝতে
পারেন তাঁরা শিবির পক্ষের লোক। আর যদি হাতে কোন বই খাতা ডায়রী কাগজপত্র কলম
নোট বই থাকে তবে নিশ্চিত ধরে নিবেন উনারা শিবির!
¥ পত্রিকার দোকানে
যাতায়াত বাড়াবেন। ছাত্র বয়সের দেখতে ভদ্র মুখে তার হাসি টেনশনের ছোঁয়া নাই
এমন কাউকে সালাম বিনিময় করে পত্রিকা কিনতে বা পড়তে বা নিয়ে যেতে দেখেন,
তাহলে ভাবতে পারেন লোকটা শিবির। যদি আমার দেশ, নয়াদিগন্ত, সংগ্রাম নিতে
দেখেন তবে নিশ্চিত হবেন যে এই জনই শিবির!
¥ স্কুল কলেজ আলিয়া মাদরাসার
আশে পাশে বিকাল বিকাল ঘুরবেন। যদি দেখেন দুইজন লোক একজন অন্য জনকে সালাম
দিল। মুসাহাফা করল। আপনি তাকে শিবিরের পক্ষের লোক ভাবতে পারেন। যদি
কোলাকুলী করল দেখেন। তবে আপনি নিশ্চিত হতে পারেন আপনি শিবির পেয়ে গেছেন!
এখন আপনি আপনার কাঙ্খিত পথে এগিয়ে যাবেন। সম্পর্ক তৈরি করুন। আপনার পরিচয়
দিন। আপনার ইচ্ছার কথা জানান। উনারা বলে দিবেন আপনাকে কি করতে হবে! সামনে
অগ্রসর হতে থাকুন। আল্লাহ আপনার পথ সহজ করে দিবেন আশা করি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন