ব্লগারই
ব্লগের শ্রেষ্ঠ সম্পদ। ব্লগারহীন ব্লগের যেমন কোন মূল্য নাই, তেমনি
ব্লগহীনও ব্লগারের মূল্য নাই। দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং দুইয়ের
মর্যাদা ও গুরুত্ব সমানে সমান।
গত কিছু দিন ধরে দেখছি ব্যানের বন্যা বয়ে যাচ্ছে ব্লগে। পোস্ট, বার্তা, কমেন্টের মাধ্যমে ব্যান করার বিষয়টি আমি জানছি। আমার ৫মাস অতিক্রম করেছে ব্লগিং করছি। আমার ব্লগ জীবনে প্রথম যাঁরা ছিলেন, অনেকেই আজ হারিয়ে গেছে। অনেককেই হারাতে হয়েছে। আবার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ আসতে চাচ্ছে না। ইত্যাদি। তবে এই বিষয়টাকে আমার কাছে ভালভাবে জাগে না। ভালবাসার মানুষরা যদি এভাবে চলে যায়......... হয় তো আমাকেও এভাবেই চলে যেতে হবে! আমিও নোটিশ খেয়েছি কয়েকটা। নোটিশ পাওয়া পোস্টগুলো হয় তো উস্কানীমূলক হওয়ায় পোস্ট মুছে দিয়ে নোটিশ দেয়া হয়েছে। তবে আমি এই কয়েকটা ছাড়া সবগুলোই ভাল পোস্ট দিয়েছি। কিন্তু সেগুলো সম্পর্কে আমাকে কোন ধন্যবাদ জানানো হয় নি।
একটা নোটিশে শুধু বলা হয়েছে, যা আমার জন্য আশারবাণী স্বরূপঃ আপনি যদি যথাযথ পোস্ট দেন, তবে আপনাকে মূল্যায়ন করা হবে। এতে আমি মডারেটরদের মূল্যায়ন করার চেষ্টা করছি। কর্তৃপক্ষও আমাকেও সেভাবে মন্দ চোখে দেখছেন না। আমার সাথে ব্লগ কর্তৃপক্ষের যথযথ সম্পর্ক বজায় রয়েছে, আমি মনে করি। এই সম্পর্ক যাতে আরো গারো হয় আর ব্লগ, ব্লগিং এবং ব্লগ কর্তৃপক্ষের সমন্বয় যেন আরো সুন্দর, আরো একটিভ হয়; সেই জন্য-
----------------------------------------------------------------
আমার একটা প্রস্তাব
----------------------------------------------------------------
১। সবার জন্য উম্মুক্ত একটা বোর্ড রাখা হোক। যেখানে ব্যান করা, সাময়িক স্থগিত করা ব্লগারদের তালিকা প্রদর্শিত হবে। কি কারণে ব্যান করা হল,তার কারণও সেখানে উল্লেখ থাকবে। আর সেখানে মন্তব্য করে তাঁদের জন্য দোয়া করার অপশন চালু থাকবে। যদি সত্য কথায়, দেশের কথায় আপনাদের (মডারেটর) রেষানলে পড়ে একজন ব্লগারের ব্যানের মাধ্যমে মৃত্যু হয়। তাহলে সেখানে আমরা জীবিতরা যুক্তিসংগতভাবে আনব্যান করার যুক্তি তুলে ধরব। আর যদি ঠিকভাবে ব্লগ থেকে ব্যান করার মত কোন নীতিমালা লঙ্ঘনের কারণেই ব্যান করা হয়ে থাকে; তাহলেও এখান থেকে অন্য সব ব্লগারগণ শিক্ষা নিতে পারবেন। তখন এধরণের পোস্ট করা থেকে বিরত থাকতে সহজ হবে। কিন্তু আপনারা যদি সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে চুপিসারে একজন ব্লগারকে ব্যান করে দিলেন; আমরা তা জানলাম না। তার জন্য শুধু শুধু ব্যর্থ আশা করব, হয় তো আবার কোন দিন সেই ব্লগার আমাদের মাঝে ফিরে আসবে। অথচ আর কোন দিনও আসবে না!
২। প্রতিদিন সর্বাধিক মন্তব্যকৃত, সর্বাধিক প্লাসিত, সর্বাধিক মাইনাসিত পোষ্টগুলো প্রদর্শিত হওয়ার জন্য বোর্ড অপশন তৈরী করা হোক।
অথবা সবক'টি অপশন প্রদর্শন করানোর জন্য একটা বোর্ডের ব্যবহার যথেষ্ট হতে পারে। তাতে যায়গার সংকুলান হবে।
৩। সোনার বাংলাদেশ ব্লগ যেহেতু সকল মতের মিলন মেলা; সেহেতু এখানের ব্লগারকে ব্যান করার আগে সকল ব্লগারের মতামত নেয়ার ব্যবস্থা করা হোক। ব্যানের পক্ষে/বিপক্ষে অন্যান্য ব্লগারদের ভোট দেয়ার অপশন চালু করা হোক। যদি মন্তব্যগুলো পড়ে আপনাদের ব্যান করার মত মনে হয় অথবা বেশি মাত্রায় ভোট পড়ে ব্যান করার প্রতি, তাহলে না হয় আপনার ব্যান করবেন।
আমি জানি না, আমার সামনে থেকে হারিয়ে যাওয়া ব্লগারগণ সবাই ই কি ব্যান হয়ে গেছেন কি না। তবে আমি তাঁদের খুব মিস করি। তাঁদের ব্লগে অফলাইন থাকা আমার মনে নিঃসঙ্গতাই বাড়ায়। আমার মনে হয়, এই ৫ মাসের ব্লগিয়ের আমি যাঁদের পেয়েছিলাম; সবাই যদি ব্লগে থাকত এত দিনে হয় তো সব সময় ২৫০-৩০০ জন্য অনলাইন হয়ে থাকত। যা শুধু আমার মনের ভালবাসার জন্যই শুধু নয়; আপনাদের ব্লগের জন্য ভাল কিছু হত। ব্লগ আরো কিছু পেত। ব্লগারগণও মনমরা না থেকে আরো উৎফুল্ল থাকত। সুতরাং, ব্লগের কল্যাণার্থে ব্যান না করে সংশোধনের মাধ্যমে আপনাদের চাহিদা মোতাবেক একজন ব্লগার হিসেবে গড়ে তোলার কৌশল সৃষ্টি করা হোক।
এটা একান্তভাবে আমার মতামত। ব্লগারগণ হয় তো ব্লগের কল্যাণার্থে মন্তব্যের ঘরে তাঁদের ইচ্ছার কথা গুলো তুলে ধরবেন!

ট্যাগ/কি-ওয়ার্ড : ব্লগিং সুবিধা, নতুন অপশন,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন