খুন গুম যেন পিপড়া মারা
ফাঁসির আদেশ ব্যাপার না
সত্য জিতে সৎ পথেই
কোন ভাবেই ক্ষ্যাপার না!
দুর্বল লড়ে শক্তি দিয়ে
ভরসা তার বন্দুকে
আদর্শ কার আল্লাহ রাসূল?
আল্লাহ টানেন বন্ধুকে!
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
খুন গুম যেন পিপড়া মারা ফাঁসির আদেশ ব্যাপার না সত্য জিতে সৎ পথেই কোন ভাবেই ক্ষ্যাপার না! দুর্বল লড়ে শক্তি দিয়ে ভরসা তার বন্দুকে আদর্শ কার আল্লাহ রাসূল? আল্লাহ টানেন বন্ধুকে!
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো? আমিতো দেখিনি পাক-হায়েনাদের ভয়াবহ ২৫শে মার্চ দেখেছি অক্টোবরে ২৮শে খুন ঝরিয়ে তার উপরে লাজ দেখেছি ফ্লাইওভারে চাঁপা পড়া স্বপ্নগুলি মানবতার ধ্বজাধার ঈদের মুখে ফাঁকা বুলি দেখেছি কেউ জাগেনি রাগেনি জাগো চলো! আমিতো দেখিনি বাহান্নতে ভাষার তরে প্রাণ দেয়া একুশ দেখেছি পিলখানাতে বুকফাঁটা হাহাকার তবুও হইনি বেহুঁশ দেখেছি তাজরিনের ঐ ফ্যাশন হাউস পুড়ল যেদিন কিভাবে মুছবে জাতি এই গ্লানি আর শুধবে এ ঋণ তবুও দুচোখ আজি হয় না কেন ছলোছলো? দেখেছি সাভারের ঐ রানা-প্লাজায় বাঁচাও বাঁচাও আহাজারি দেখেছি মতিঝিলে অন্ধকারে রক্তখেলায় আকাশ ভারি একে একে সবই যায় স্মৃতিঘোড়া থেমে নেবে আবেগের আহা উহু কদিন পরেই যায়গো থেমে কত লাশ কত গুণে তুমি আমি জাগবে৷ বলো?
আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো?
আমিতো দেখিনি পাক-হায়েনাদের ভয়াবহ ২৫শে মার্চ
দেখেছি অক্টোবরে ২৮শে খুন ঝরিয়ে তার উপরে লাজ
দেখেছি ফ্লাইওভারে চাঁপা পড়া স্বপ্নগুলি
মানবতার ধ্বজাধার ঈদের মুখে ফাঁকা বুলি
দেখেছি কেউ জাগেনি রাগেনি জাগো চলো!
আমিতো দেখিনি বাহান্নতে ভাষার তরে প্রাণ দেয়া একুশ
দেখেছি পিলখানাতে বুকফাঁটা হাহাকার তবুও হইনি বেহুঁশ
দেখেছি তাজরিনের ঐ ফ্যাশন হাউস পুড়ল যেদিন
কিভাবে মুছবে জাতি এই গ্লানি আর শুধবে এ ঋণ
তবুও দুচোখ আজি হয় না কেন ছলোছলো?
দেখেছি সাভারের ঐ রানা-প্লাজায় বাঁচাও বাঁচাও আহাজারি
দেখেছি মতিঝিলে অন্ধকারে রক্তখেলায় আকাশ ভারি
একে একে সবই যায় স্মৃতিঘোড়া থেমে নেবে
আবেগের আহা উহু কদিন পরেই যায়গো থেমে
কত লাশ কত গুণে তুমি আমি জাগবে৷ বলো?
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
হাতে মুজা পায়ে মুজা লাগিয়ে রাতে তুলে ক্ষণে ক্ষণে জাগিয়ে
হাতে মুজা পায়ে মুজা লাগিয়ে
রাতে তুলে ক্ষণে ক্ষণে জাগিয়ে
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
কি দরকার ছিল এই বয়সে তুমি শিশু মরার বাপ মা তোমায় কাল খুঁজেনি আজ পারেনি ধরার কখন কে হয় কাহার আধার কাহার পেটটা ভরে কেউ জানে না জন্মে কখন কে যে কখন মরে! দোষ করিলে বাপ মা করে সরকার করে কিছু জিহাদ তুমি জান্নাতে যাও জাতি বড় নিচু!
কি দরকার ছিল এই বয়সে
তুমি শিশু মরার
বাপ মা তোমায় কাল খুঁজেনি
আজ পারেনি ধরার
কখন কে হয় কাহার আধার
কাহার পেটটা ভরে
কেউ জানে না জন্মে কখন
কে যে কখন মরে!
দোষ করিলে বাপ মা করে
সরকার করে কিছু
জিহাদ তুমি জান্নাতে যাও
জাতি বড় নিচু!
আগে যদি জানতাম আমি পাইপের ভিতরে উড়ে গিয়ে দেখে আসতাম জিহাদ কি করে! দুচোখ জুড়ে ঘুম আসেনি বাঁচাও বাঁচাও ডাক জিহাদ কুপে কেমনে ঘুমাই এক রাতই তো‚ থাক! রশি ব্যাগে উঠে আসে আবার পড়ে যায় ক্ষণে ক্ষণে পাউরুটি জুস চিবায় চিবায় খায় মরে নাইরে মরে নাই নড়ে উঠেছে সময় টিভির সঙ্গে থাক সংবাদ জুটেছে! একবার শুনি পরিত্যক্ত মানব চিহ্ন নাই হঠাৎ করে উদ্ধার ছাড়াই প্রিন্সের দেখা পাই কোথায় কাহার বাপ মা লুকায় পোলা হারাইছে? নাটকিরা কাইন্দা বলে জিহাদ বারাইছে!
আগে যদি জানতাম আমি
পাইপের ভিতরে
উড়ে গিয়ে দেখে আসতাম
জিহাদ কি করে!
দুচোখ জুড়ে ঘুম আসেনি
বাঁচাও বাঁচাও ডাক
জিহাদ কুপে কেমনে ঘুমাই
এক রাতই তো‚ থাক!
রশি ব্যাগে উঠে আসে
আবার পড়ে যায়
ক্ষণে ক্ষণে পাউরুটি জুস
চিবায় চিবায় খায়
মরে নাইরে মরে নাই
নড়ে উঠেছে
সময় টিভির সঙ্গে থাক
সংবাদ জুটেছে!
একবার শুনি পরিত্যক্ত
মানব চিহ্ন নাই
হঠাৎ করে উদ্ধার ছাড়াই
প্রিন্সের দেখা পাই
কোথায় কাহার বাপ মা লুকায়
পোলা হারাইছে?
নাটকিরা কাইন্দা বলে
জিহাদ বারাইছে!
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
এক সাথেই তো ছিলাম সুখে হেড আর সহকারী আজ কেন যে ভিন্ন খাওয়া থাকছি একই বাড়ি সুখের দুঃখের কথা কইতাম গলায় গলায় ধরি রাজপথে গিয়ে মানববন্ধন একসাথেই তো করি সরকার দিল হেডরে দাওয়াত কম সংখ্যক বলে আমরা নাকি বেশি খাব মাছ আর গোস্ত পেলে হেড লোভীরা একবারও তো বলল না খাব না সহকারীদের না খাওয়ালে বাড়ি ফিরে যাব না জনমের মত খেয়ে নিল একা ভাবেনি বন্ধু তারই কম খেয়ে পড়ে বেশি পড়াবে কেমনে সহকারী আজ তো দেখি বেশ খুশিতে সাংবাদিক সম্মেলনে প্রধান শিক্ষক সমিতি প্রকাশ করছে আপন মনে হেড ভাই আমার কেমন বলো আলাদা খাওয়ার স্বাদ নিজের উদর ঠিক ভরালে সহকারীরা বরবাদ!
আজ কেন যে ভিন্ন খাওয়া থাকছি একই বাড়ি
সুখের দুঃখের কথা কইতাম গলায় গলায় ধরি
রাজপথে গিয়ে মানববন্ধন একসাথেই তো করি
সরকার দিল হেডরে দাওয়াত কম সংখ্যক বলে
আমরা নাকি বেশি খাব মাছ আর গোস্ত পেলে
হেড লোভীরা একবারও তো বলল না খাব না
সহকারীদের না খাওয়ালে বাড়ি ফিরে যাব না
জনমের মত খেয়ে নিল একা ভাবেনি বন্ধু তারই
কম খেয়ে পড়ে বেশি পড়াবে কেমনে সহকারী
আজ তো দেখি বেশ খুশিতে সাংবাদিক সম্মেলনে
প্রধান শিক্ষক সমিতি প্রকাশ করছে আপন মনে
হেড ভাই আমার কেমন বলো আলাদা খাওয়ার স্বাদ
নিজের উদর ঠিক ভরালে সহকারীরা বরবাদ!
সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
সহকারী রা নই মাস্টার কামলা খাটি পড়া কাজটার কাম করে যাই নাম হয় না বাজারে আমার দাম কয় না গ্রেডটা দেখো‚ কতটা নিচে! হিসাবে আমায় কে ধরিছে? তৃতীয় শ্রেণী; পড়াতে পারি? মাস্টার নই শুধু সহকারী! চাকরি ছাড়ো! যাও গা বাড়ি! কারও সাথে রে চলে না আঁড়ি!
সহকারী রা
নই মাস্টার
কামলা খাটি
পড়া কাজটার
কাম করে যাই
নাম হয় না
বাজারে আমার
দাম কয় না
গ্রেডটা দেখো‚
কতটা নিচে!
হিসাবে আমায়
কে ধরিছে?
তৃতীয় শ্রেণী;
পড়াতে পারি?
মাস্টার নই
শুধু সহকারী!
চাকরি ছাড়ো!
যাও গা বাড়ি!
কারও সাথে রে
চলে না আঁড়ি!
রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
মন ভাল নেই তাও বলি না; কেউ বলে না ভাত খেলি না? সরকার কার? কারে ভালবাসে? আঁধারে আলো কোথা থেকে আসে? কে কারিগর কে কি বানায়? মানুষ হলে কোন্ আঙ্গিনায়? জানো কি তুমি কত বড় আজ! কে বেশী খায় কে করে কাজ?!
মন ভাল নেই
তাও বলি না;
কেউ বলে না
ভাত খেলি না?
সরকার কার?
কারে ভালবাসে?
আঁধারে আলো
কোথা থেকে আসে?
কে কারিগর
কে কি বানায়?
মানুষ হলে
কোন্ আঙ্গিনায়?
জানো কি তুমি
কত বড় আজ!
কে বেশী খায়
কে করে কাজ?!
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
কোন্ কারণে আন্দোলনে আপন মনে করতে গিয়ে কোন্ কারণে দুঃখ পেলাম শয়তানিটা ধরতে গিয়ে কোন্ কারণে সহকারীর হৃদয়জুড়ে কালো মেঘে কোন্ কারণে হতাশা আর কাঁদছে কেন কোন্ আবেগে? কোন্ কারণে প্রমোশনের দরজা কেন বন্ধ আজি কোন্ কারণে শিক্ষক হবে থার্ডক্লাস বলে কোন্ সে পাজি কোন্ কারণে ইস্কুল থুয়ে রাজপথে যাই থাকব ঘরে কোন্ কারণে ইটের বাড়ি লাগবে বানাই ঐ কবরে? কোন্ কারণে প্রশ্ন ফাঁসে পরীক্ষাতে না পড়ে পাস কোন্ কারণে টিফিন খাবে শিক্ষকেরা মালমচা ঘাস কোন্ কারণে গড়তে জাতি জ্বালাও বাতি অন্ধকারে বলছি কারে বারে বারে তেল পানি দাও স্বপ্নটারে!
কোন্ কারণে আন্দোলনে
আপন মনে করতে গিয়ে
কোন্ কারণে দুঃখ পেলাম
শয়তানিটা ধরতে গিয়ে
কোন্ কারণে সহকারীর
হৃদয়জুড়ে কালো মেঘে
কোন্ কারণে হতাশা আর
কাঁদছে কেন কোন্ আবেগে?
কোন্ কারণে প্রমোশনের
দরজা কেন বন্ধ আজি
কোন্ কারণে শিক্ষক হবে
থার্ডক্লাস বলে কোন্ সে পাজি
কোন্ কারণে ইস্কুল থুয়ে
রাজপথে যাই থাকব ঘরে
কোন্ কারণে ইটের বাড়ি
লাগবে বানাই ঐ কবরে?
কোন্ কারণে প্রশ্ন ফাঁসে
পরীক্ষাতে না পড়ে পাস
কোন্ কারণে টিফিন খাবে
শিক্ষকেরা মালমচা ঘাস
কোন্ কারণে গড়তে জাতি
জ্বালাও বাতি অন্ধকারে
বলছি কারে বারে বারে
তেল পানি দাও স্বপ্নটারে!
জীবন বাঁচাও ধৈর্য ধর; কম কম খাও নয় তো মর! ইস্কুল? নাকি বেতন বড়? আন্দোলন তো কেমনে কর? মুখে তোমার পড় পড় এই না তুমি শিক্ষক বড়! কে বলেছে মিছিল কর? তোমরা না ভাই মানুষ কর?
জীবন বাঁচাও ধৈর্য ধর;
কম কম খাও নয় তো মর!
ইস্কুল? নাকি বেতন বড়?
আন্দোলন তো কেমনে কর?
মুখে তোমার পড় পড়
এই না তুমি শিক্ষক বড়!
কে বলেছে মিছিল কর?
তোমরা না ভাই মানুষ কর?
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪
আরো এক লাখ নিয়োগ হবে! বেতন কেমনে বাড়ে? কমাও তবে! পাঁচ লাখ শিক্ষক‚ এক টাকা বাড়ালে কত লাগে জানো? সহকারীর গ্রেড ধরে নিচে নামিয়ে আনো! স্কুল বাড়াও বেঞ্চ বানাও ছাত্র বাড়াও দাঁড়াও আমলা‚ একটু দাঁড়াও! এতত শিক্ষক! চতুর্থ শ্রেণী কর! রাজপথে দাবি-দাওয়া? গলায় ধর! জানি তো শিক্ষক জাতি গড়া কাজ পড়িয়েছে আমায়ও‚ ভুললে কি লাজ?
আরো এক লাখ নিয়োগ হবে!
বেতন কেমনে বাড়ে? কমাও তবে!
পাঁচ লাখ শিক্ষক‚
এক টাকা বাড়ালে কত লাগে জানো?
সহকারীর গ্রেড ধরে নিচে নামিয়ে আনো!
স্কুল বাড়াও বেঞ্চ বানাও ছাত্র বাড়াও
দাঁড়াও আমলা‚ একটু দাঁড়াও!
এতত শিক্ষক! চতুর্থ শ্রেণী কর!
রাজপথে দাবি-দাওয়া? গলায় ধর!
জানি তো শিক্ষক জাতি গড়া কাজ
পড়িয়েছে আমায়ও‚ ভুললে কি লাজ?
শীতকালীন কি বন্ধ হবে? হয় তো স্কুলে যেতেই হবে! নতুন ধানরা ক্ষেতেই থাক পিঠা খাওয়া থেমেই যাক!
হয় তো স্কুলে যেতেই হবে!
নতুন ধানরা ক্ষেতেই থাক
পিঠা খাওয়া থেমেই যাক!
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪
না খেয়ে মরবা না ঠিকঠাক পড়াও বেতন দিবই তো কেন তো ডরাও? তোমরা শিক্ষক জাতি গড়া কাজ কম টাকা কম খাও তাতে কিরে লাজ? আলাদা স্কেল দিব আরো কত কি! বেতনের সাথে নিও লাগিয়ে পিপি! ইটে ঘর পঁচা হয় লাগিও খুঁটি ইলিশের মতই তো দেখতে পুটি! তোমায় তো দিবই দাম বাড়ানি যোগ্যতাভিত্তিক ঘুম পাড়ানি!
ঠিকঠাক পড়াও
বেতন দিবই তো
কেন তো ডরাও?
তোমরা শিক্ষক
জাতি গড়া কাজ
কম টাকা কম খাও
তাতে কিরে লাজ?
আলাদা স্কেল দিব
আরো কত কি!
বেতনের সাথে নিও
লাগিয়ে পিপি!
ইটে ঘর পঁচা হয়
লাগিও খুঁটি
ইলিশের মতই তো
দেখতে পুটি!
তোমায় তো দিবই
দাম বাড়ানি
যোগ্যতাভিত্তিক
ঘুম পাড়ানি!
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
সবাই আমায় স্বাধীন বলে স্বাধীন কথা বলতে নাই স্বাধীন হলে স্বাধীন হয়ে সত্ পথে কে চলতে চাই? সবাই আমায় স্বাধীন বলে তুমি কি ভাই স্বাধীন না? সত্কামীরা কোণঠাসা আজ নষ্ট নাচে তা-ধিন-তা!
সবাই আমায় স্বাধীন বলে
স্বাধীন কথা বলতে নাই
স্বাধীন হলে স্বাধীন হয়ে
সত্ পথে কে চলতে চাই?
সবাই আমায় স্বাধীন বলে
তুমি কি ভাই স্বাধীন না?
সত্কামীরা কোণঠাসা আজ
নষ্ট নাচে তা-ধিন-তা!
নিরাপত্তা নাই আজি দিন যায় কি ভয়ের! উল্লাস করবই তো দিবস তো বিজয়ের!
নিরাপত্তা নাই আজি
দিন যায় কি ভয়ের!
উল্লাস করবই তো
দিবস তো বিজয়ের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
নীতিহীন থেকে চেয়ে নীতি পথে চলা দায় নিজে যদি চোর হয় চোর চোর বলা যায়?
নীতিহীন থেকে চেয়ে
নীতি পথে চলা দায়
নিজে যদি চোর হয়
চোর চোর বলা যায়?
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
সকালে বের হই সন্ধ্যায় বাড়ি সারাদিন ইস্কুল আর কিছু পারি? তারপরও বলো যদি পড়া হয় না; শিক্ষক শিক্ষার পরাজয় না? কী আছে আমাদের হিংসা করার? কাজই তো পড়া আর মানুষ গড়ার! বেতন না দাও থাক শিক্ষক নাম আরো দিও যত করি সরকারি কাম! তোমারই তো ছেলেমেয়ে আমিই পড়াই ক খ এক দুইয়ে হাতটা ধরাই!
সকালে বের হই
সন্ধ্যায় বাড়ি
সারাদিন ইস্কুল
আর কিছু পারি?
তারপরও বলো যদি
পড়া হয় না;
শিক্ষক শিক্ষার
পরাজয় না?
কী আছে আমাদের
হিংসা করার?
কাজই তো পড়া আর
মানুষ গড়ার!
বেতন না দাও থাক
শিক্ষক নাম
আরো দিও যত করি
সরকারি কাম!
তোমারই তো ছেলেমেয়ে
আমিই পড়াই
ক খ এক দুইয়ে
হাতটা ধরাই!
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
যার আছে চুলকানি তারে দে দৌড়ানি! -যে বলে পড়াই না; কেন তার শয়তানি? চোখে দে লালপানি! -আয় তারে ধরাই পা! সে কি বই পড়েছে? না কি বই ধরেছে? -ক খ বলতে বল! তারাই তো পিছে বয়! কোন দিন পড়া কয়? -বেয়াদপ অবিকল!
যার আছে চুলকানি
তারে দে দৌড়ানি!
-যে বলে পড়াই না;
কেন তার শয়তানি?
চোখে দে লালপানি!
-আয় তারে ধরাই পা!
সে কি বই পড়েছে?
না কি বই ধরেছে?
-ক খ বলতে বল!
তারাই তো পিছে বয়!
কোন দিন পড়া কয়?
-বেয়াদপ অবিকল!
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
দারুণ অফার! লাগবে কার? স্নাতক পুরুষ নারী ইন্টার! এবার শোন শতকরা হার! ষাটটা নারী সুযোগ বাড়ার! নারীদের দেশ; চলছেও বেশ! তুমি তো পুরুষ ভাগ কি আবার?
লাগবে কার?
স্নাতক পুরুষ
নারী ইন্টার!
এবার শোন
শতকরা হার!
ষাটটা নারী
সুযোগ বাড়ার!
নারীদের দেশ;
চলছেও বেশ!
তুমি তো পুরুষ
ভাগ কি আবার?
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
এক টাকা দুই টাকা না‚ নব্বই লাখ! আমি বলি- বেতনের তফাৎটা আরো বেশি থাক! সে তো এলো ডাইরেক্ট স্বর্গ হতে! তার সম কে আছে পৃথিবীতে? আমরা মাস্টার- আমাদের বেতনটা আষ্ট হাজার এক লাখ পাবে ঐ স্বর্গীয় দূতটা ভবের বাজার! হায় আমি জানি না! কি খেয়ে‚ পাস করে এত সম্মান? শিক্ষক করে মোরে সরকার দেয় অত কান ধরে টান! ও বাপু! আমারে বলে দাও না! তফাৎটা এত কেন? আমাদের মত তুমি ভাত খাও না?
এক টাকা দুই টাকা না‚ নব্বই লাখ!
আমি বলি-
বেতনের তফাৎটা আরো বেশি থাক!
সে তো এলো ডাইরেক্ট স্বর্গ হতে!
তার সম কে আছে পৃথিবীতে?
আমরা মাস্টার-
আমাদের বেতনটা আষ্ট হাজার
এক লাখ পাবে ঐ স্বর্গীয় দূতটা
ভবের বাজার!
হায় আমি জানি না!
কি খেয়ে‚ পাস করে এত সম্মান?
শিক্ষক করে মোরে সরকার দেয়
অত কান ধরে টান!
ও বাপু! আমারে বলে দাও না!
তফাৎটা এত কেন?
আমাদের মত তুমি ভাত খাও না?
গাঁয়ের পথে হাটছি শীতে ভিজছি শিশির বৃষ্টিতে জল মাখিয়ে যায় রে তনু কি অপরূপ সৃষ্টিতে! যেই মেঘেরা গগন পানে ছুটত দলে গ্রীষ্মকাল সূর্য লুকায় টান বুঝিবে মেঘ করে এক কান্না গাল। লেপ কাঁথারা ডাকছে আমায় আমায় জড়া আয় না রে! এমন ক্ষণে বাহিরে কেউ কাজবিহীনে যায় না রে!
গাঁয়ের পথে হাটছি শীতে
ভিজছি শিশির বৃষ্টিতে
জল মাখিয়ে যায় রে তনু
কি অপরূপ সৃষ্টিতে!
যেই মেঘেরা গগন পানে
ছুটত দলে গ্রীষ্মকাল
সূর্য লুকায় টান বুঝিবে
মেঘ করে এক কান্না গাল।
লেপ কাঁথারা ডাকছে আমায়
আমায় জড়া আয় না রে!
এমন ক্ষণে বাহিরে কেউ
কাজবিহীনে যায় না রে!
সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
আন্দোলনের ট্রেন ঝিকঝিক চলে না সহকারীদের কথা ঠিক ঠিক বলে না। সময় তো টিকটিকি যায় চলে হায় রে দাবি লই দাবি লই তাড়াতাড়ি আয় রে! শিক্ষক সমিতি নামে আছে কামে নাই আল্লাহর নাম নিয়া সবে চল মাঠে যাই!
আন্দোলনের ট্রেন
ঝিকঝিক চলে না
সহকারীদের কথা
ঠিক ঠিক বলে না।
সময় তো টিকটিকি
যায় চলে হায় রে
দাবি লই দাবি লই
তাড়াতাড়ি আয় রে!
শিক্ষক সমিতি
নামে আছে কামে নাই
আল্লাহর নাম নিয়া
সবে চল মাঠে যাই!
আলাদা বেতন স্কেল আশা করি আশা করি সুখ থাক বাসা ভরি আশা করি স্কেল হোক লোভনীয় ঘুচে যাক দিন যায় শোচনীয় হতে চাই মাস্টার আরো খুশি দিয়ে দাও আশা মনে যত পুশি আশা করি ঋণ দাও বাড়ি করি জীবন চালাতে আজ কেন লড়ি? আশা করি শিক্ষক কাছে নিও ডিগ্রির মর্যাদা দিয়ে দিও!
আশা করি সুখ থাক বাসা ভরি
আশা করি স্কেল হোক লোভনীয়
ঘুচে যাক দিন যায় শোচনীয়
হতে চাই মাস্টার আরো খুশি
দিয়ে দাও আশা মনে যত পুশি
আশা করি ঋণ দাও বাড়ি করি
জীবন চালাতে আজ কেন লড়ি?
আশা করি শিক্ষক কাছে নিও
ডিগ্রির মর্যাদা দিয়ে দিও!
প্রাইমারি মাস্টারি চাকরি হলে ভাবসাব গুড মুড যায় রে চলে। কন্ট্রোল করা দায় শিশুদের ঝাঁক সারাদিন কা কা যেমনটা কাক। বিয়ে হলে মাইনাসে মুডের পয়েন্ট যত ভাল পড় না গায়ে শার্ট পেন্ট। পিটিআই গেলে নারি গোনায় ধরে! ভাব কি থাকে অত কাজের পরে? প্রথমে দেখা যায় বড় অফিসার পন্ডিত হয়ে দেখ মুড কি তোমার!
ভাবসাব গুড মুড যায় রে চলে।
কন্ট্রোল করা দায় শিশুদের ঝাঁক
সারাদিন কা কা যেমনটা কাক।
বিয়ে হলে মাইনাসে মুডের পয়েন্ট
যত ভাল পড় না গায়ে শার্ট পেন্ট।
পিটিআই গেলে নারি গোনায় ধরে!
ভাব কি থাকে অত কাজের পরে?
প্রথমে দেখা যায় বড় অফিসার
পন্ডিত হয়ে দেখ মুড কি তোমার!
রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
একদা রাতে একা ঘুম যাই বিশ্বাস করেন ঘুম আসে নাই! স্বপ্নে দেখি আঠারো হাজার! কয় টাকা খাব করব বাজার! চিমটি কেটে হাতে চামড়ায় সরকারি টাকা দিতে কামড়ায়! স্বপ্ন শেষে ভাঙ্গিল ঘুম বেতন বাজে গুড়ুম গুড়ুম। রাত তো গেল স্বপ্নও শেষ স্বপ্ন দেখেই ধন্য অশেষ!
একদা রাতে
একা ঘুম যাই
বিশ্বাস করেন
ঘুম আসে নাই!
স্বপ্নে দেখি
আঠারো হাজার!
কয় টাকা খাব
করব বাজার!
চিমটি কেটে
হাতে চামড়ায়
সরকারি টাকা
দিতে কামড়ায়!
স্বপ্ন শেষে
ভাঙ্গিল ঘুম
বেতন বাজে
গুড়ুম গুড়ুম।
রাত তো গেল
স্বপ্নও শেষ
স্বপ্ন দেখেই
ধন্য অশেষ!
প্রথম দ্বিতীয়রা বড় বড় অফিসার বেতনের তিন ভাগ সম্পদ সবি তার। তৃতীয় চতুর্থরা মেথর ও কামলা শিক্ষকও থার্ড ক্লাস বড় শুধু আমলা! যদি হয় ষোল গ্রেড বড়জোর এগার প্রাইমারি মাস্টার পড়ালেখা কী পার? শিক্ষক নিচে থাক সম্মান শাসনে শিক্ষক দৌড়াবে অন্যরা আসনে।
প্রথম দ্বিতীয়রা
বড় বড় অফিসার
বেতনের তিন ভাগ
সম্পদ সবি তার।
তৃতীয় চতুর্থরা
মেথর ও কামলা
শিক্ষকও থার্ড ক্লাস
বড় শুধু আমলা!
যদি হয় ষোল গ্রেড
বড়জোর এগার
প্রাইমারি মাস্টার
পড়ালেখা কী পার?
শিক্ষক নিচে থাক
সম্মান শাসনে
শিক্ষক দৌড়াবে
অন্যরা আসনে।
শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
আদরে দেয় বাবা ছেলের বিয়ে সম্মানী মোহরানা গয়না দিয়ে। আমার ছেলের বউ আমারই মেয়ে; পড়ালেখা করাব ঘুমাবে খেয়ে।
সম্মানী মোহরানা গয়না দিয়ে।
আমার ছেলের বউ আমারই মেয়ে;
পড়ালেখা করাব ঘুমাবে খেয়ে।
বয়স বেশি না সেভেনে পড়ে
কাম কাজ কিছু না থাকবে ঘরে।
বুড়ি যেন না বলে বউ রে কেহ
এক্কেবারে কঁচি দারুণ দেহ!
বন্ধক রেখে জমি গাছ বেচিয়া
ধুমধাম করে দিল ছেলের বিয়া!
বাবা সদাই করে বাজার থেকে
বউকে খাওয়াতে বলে মাকে ডেকে।
তরকারি কেটে মা রান্না শেষে
খাও বউ মা এসে বলছে হেসে।
কাজ তুমি কর না কর না গো মা!
খাওয়া হলেই খেয়ে ইস্কুলে যাবা!
---------------------------------
ছেলের বিয়ার আজ বার বছরে
কাম কর বলে না বাবা মা ডরে।
নোনাস বেড়াতে এলে বউয়ের কি জ্বর!
হাসপাতালে নে! নইলে যে ডর।
নোনদ শাশড়ি দেখে দুচোখ জ্বলে
আলাদা খাইতে চায় তলে তলে।
উত্তেজনায় ক্ষণে শাশুড়ি বকে
মুরির ঝাঁকরা খেয়ে বউরে ঠকে।
ছেলের জ্বর হল মা ঢালে পানি
জ্বরে কাঁপা শরীরে কাঁথা দেয় টানি।
আজ দেখি সেই বাবা মা বিছানায়
দুজন বিলাপ করে ছেলের মায়ায়।
কি জানি আছে রে ছেলের কপাল!
শান্তি আসবে আজি আসবে কি কাল!
দুচোখ ভিজছে আজি মনটা ভারি
ছেলে বলে, কষ্টটা পাওনা তারই!
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
ভরসা না বাবা মা ভরসা না বড় যব বিপদ কাটবে জানি আছে মোর সাথে রব! ধর্য্য পরীক্ষা হবে পাস করা কঠিনই প্রভু দেখি কি করেন দেখি সয়ে ক'দিনই!
ভরসা না বাবা মা
ভরসা না বড় যব
বিপদ কাটবে জানি
আছে মোর সাথে রব!
ধর্য্য পরীক্ষা হবে
পাস করা কঠিনই
প্রভু দেখি কি করেন
দেখি সয়ে ক'দিনই!
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪
হে আল্লাহ তুমি আমাদের সবার প্রিয় লোকটাকে সুস্থ করে দাও! তিনি খুবই অসুস্থ মনে হচ্ছে। তাঁর দুই দুই হাত উপরে তোলা ছবিতে দেখে মনে হচ্ছে তোমার সাহায্য চাচ্ছেন। তাঁর যত্ন ঠিকভাবে হচ্ছে না বোধয়। তোমার চেয়ে বড় চিকিৎসক আর কেউ নাই। আমিও তাঁর জন্য তোমার সাহায্য চাই! আমিন!
হে আল্লাহ তুমি আমাদের সবার প্রিয় লোকটাকে সুস্থ করে দাও! তিনি খুবই অসুস্থ মনে হচ্ছে। তাঁর দুই দুই হাত উপরে তোলা ছবিতে দেখে মনে হচ্ছে তোমার সাহায্য চাচ্ছেন। তাঁর যত্ন ঠিকভাবে হচ্ছে না বোধয়। তোমার চেয়ে বড় চিকিৎসক আর কেউ নাই। আমিও তাঁর জন্য তোমার সাহায্য চাই! আমিন!
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
নারীদের সংসারে কত কত কাম ঘরে এসে আগে তারে জানাও সালাম। নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম! নারীহীন পুরুষের কত বদনাম! সংসারী কাম কাজে নারী করে খেলা স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা। পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার নারী খাবে অবশেষে থাকে না খাবার। পেয়াজ রসুন কাটে কাটে তরকারী সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি। কার লাগি করে নারী কোন্ দোষে দোষী? ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি! ভেবেছ নারীরে রব বানালেন কিসে? মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে! সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে; সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে। বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ! জীবনের দামে কিনে এমন স্বপন দিন-রাত পাবে তার পুরুষের মন। চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির পুরুষ হইলে পর কে আছে নারীর?
ঘরে এসে আগে তারে জানাও সালাম।
নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম!
নারীহীন পুরুষের কত বদনাম!
সংসারী কাম কাজে নারী করে খেলা
স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা।
পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার
নারী খাবে অবশেষে থাকে না খাবার।
পেয়াজ রসুন কাটে কাটে তরকারী
সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি।
কার লাগি করে নারী কোন্ দোষে দোষী?
ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি!
ভেবেছ নারীরে রব বানালেন কিসে?
মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে!
সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে;
সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে।
বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ
চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ!
জীবনের দামে কিনে এমন স্বপন
দিন-রাত পাবে তার পুরুষের মন।
চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির
পুরুষ হইলে পর কে আছে নারীর?
ভেবেছি গান আর গাওয়া হবে না পৃথিবীতে চিরদিন কেউ রবে না! যেই খাটে দাদা ছিল দাদার ঘরে আমি থাকি সেই খাটে দাদার পরে। প্রতিদিন কানে শুনি শোক সংবাদ ভাবি আমল করি কাম কাজ বাদ। সাধ ছিল দেশটাকে সুন্দর দেখি দেহে থাকতে প্রাণ তা পূরবে কি!
পৃথিবীতে চিরদিন কেউ রবে না!
যেই খাটে দাদা ছিল দাদার ঘরে
আমি থাকি সেই খাটে দাদার পরে।
প্রতিদিন কানে শুনি শোক সংবাদ
ভাবি আমল করি কাম কাজ বাদ।
সাধ ছিল দেশটাকে সুন্দর দেখি
দেহে থাকতে প্রাণ তা পূরবে কি!
সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
গায়ে আমার পুরান জামার ভাজ সরকার চায় স্কুলে দেই নাচ। সখি যেন কেমনে কথা কয়; মন ছাড়া কি ভালবাসা হয়?
সরকার চায় স্কুলে দেই নাচ।
সখি যেন কেমনে কথা কয়;
মন ছাড়া কি ভালবাসা হয়?
বাপ মারে দুঃখ দিয়া মনেরে না মানাইয়ো দূরে যদি কোথাও যাও বাপ মারে জানাইয়ো বারে বাপ কই যাস? না করি যাইস না! আয় বাবা ঘরে আয় রোদে কিন্তু রইস না!
মনেরে না মানাইয়ো
দূরে যদি কোথাও যাও
বাপ মারে জানাইয়ো
বারে বাপ কই যাস?
না করি যাইস না!
আয় বাবা ঘরে আয়
রোদে কিন্তু রইস না!
সব ছবি কথা কয়? -কয় না! কিছু কথা হাছা হয়; এই দেখো কি ছবি বাস্তব কথা কয়!
কোন ভাবেই জাতি যেন সুশিক্ষিত না হয় রে
সুশিক্ষিত না হয় রে;
দাবী দাওয়া জলে ডুবাও
শিক্ষক মুখে যা কয় রে!
হুমকি থাকে শাসক মনে
মূর্খ আমি কোথায় যাই?
জাতি যদি শিক্ষত হয়
কদর কি আর থাকে তাই!
প্রাইমারিতে চুরি শিখাও
দূর্বল কর পড়ার মান
বড় হয়ে সেল্যুট দিবে
দেশের হবে সোনার চান।
যদি পার বাদ দিয়ে দাও
প্রাইমারি স্কুল না থাকুক
শিক্ষকেরা জাতি গড়বে
এমন দিন আর না আসুক!




