রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

মা যেমন সারা দিন খড়কুটো জোগাড় করে

মা যেমন সারা দিন খড়কুটো জোগাড় করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ৩ বেলা রান্না করে সেই খাবার টেবিলে সাজিয়ে গোছিয়ে নিজ দায়িত্বে আমাদের সবাইকে ডেকে ডেকে খাওয়ান‚ সেই মাকেই দেখি সবাইকে খাইয়ে নিজে আর পেট পুরে খেতে পান না। আমরা পেট ভর্তি করে আরামে ঘুম যাই এদিক ওদিক ঘুরে বেড়াই। মার খবর আর কজনই বা রাখি!
আমরা শিক্ষকগণ জাতির কারিগর বলে শিক্ষার্থীদের মানুষ করার দায়িত্বটাও মায়ের দায়িত্বের মতই পালন করে যাই। কিন্তু কেউ খেয়াল করে না শিক্ষক কি খেল আর কি পেল!
এভাবে দিন যায় মাস যায় বছর যায় অবস্থা এমনই থেকে যায়। মনে হয় না মায়ের কষ্ট আর শিক্ষকের দুঃখ মা আর শিক্ষক ছাড়া আর কেউ বুঝে‚ বুঝবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন