শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

একজন আমায় ভালবাসে ভালবাসে না সে আমারে দেখে হাসে সে তো হাসে না। আমায় নাকি ভালবাসা ঘৃণা করা যায় তার দিয়ে সে কথা বলে বিনা তারে হায়। আমায় দেখে ঘুঁষি মারে চিমটি কাটে রে আমায় দেখে ভেংচি কাটে মিষ্টি কাটে রে। কে করেরে কে করেরে জাগাই তারে খোঁজ তাহার টানে ভুরি ভোজন পেট ভরে না রোজ!

একজন আমায় ভালবাসে
ভালবাসে না
সে আমারে দেখে হাসে
সে তো হাসে না।
আমায় নাকি ভালবাসা
ঘৃণা করা যায়
তার দিয়ে সে কথা বলে
বিনা তারে হায়।
আমায় দেখে ঘুঁষি মারে
চিমটি কাটে রে
আমায় দেখে ভেংচি কাটে
মিষ্টি কাটে রে।
কে করেরে কে করেরে
জাগাই তারে খোঁজ
তাহার টানে ভুরি ভোজন
পেট ভরে না রোজ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন