ব্যাথা দিয়ে জানি ব্যাথা নাহি পাও
দিয়ে যাও যত আছে
তুমি ছাড়া আর এতটুকু সুখ
চাহিব কাহার কাছে?
অতঅত ধন নাহি যে আমার
কি দিয়ে আর ভালবাসি!
যেভাবে চালাও সেভাবেই চলি
দাও নি মুখে কভু হাসি।
অতৃপ্ত কথায় দু'টি নয়নে
ফোটা ফোটা ঝরে জল
ফোন রাখিলে হৃদয় ফাটিয়ে
ঝরিছে অনর্গল।
যাও যাও দূরে যাও দূর দেশে
তাতে যায় আসে কার?
কেন রে বল এত দিন পরে
বাঁচিতে পারিব কি আর?
ভালবাসি ভালবাসি কোন ভালবাসা
কথায় নাহি কথা দাও
বুক ভাঙিয়া পাখি হয়ে আবার
উড়িয়া গিয়াছ কি কোথাও?
চলিয়া যাইবে যাও ভুলিয়া
বলিয়া যাইয়ো ক'দিন আগে
কবরে মাটি দিও; সমাজ নিয়মে
প্রিয় মানুষেরে লাগে!
দিয়ে যাও যত আছে
তুমি ছাড়া আর এতটুকু সুখ
চাহিব কাহার কাছে?
অতঅত ধন নাহি যে আমার
কি দিয়ে আর ভালবাসি!
যেভাবে চালাও সেভাবেই চলি
দাও নি মুখে কভু হাসি।
অতৃপ্ত কথায় দু'টি নয়নে
ফোটা ফোটা ঝরে জল
ফোন রাখিলে হৃদয় ফাটিয়ে
ঝরিছে অনর্গল।
যাও যাও দূরে যাও দূর দেশে
তাতে যায় আসে কার?
কেন রে বল এত দিন পরে
বাঁচিতে পারিব কি আর?
ভালবাসি ভালবাসি কোন ভালবাসা
কথায় নাহি কথা দাও
বুক ভাঙিয়া পাখি হয়ে আবার
উড়িয়া গিয়াছ কি কোথাও?
চলিয়া যাইবে যাও ভুলিয়া
বলিয়া যাইয়ো ক'দিন আগে
কবরে মাটি দিও; সমাজ নিয়মে
প্রিয় মানুষেরে লাগে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন