মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩

যে বাড়িটা আমার কেনা আমার বাড়ি নাই

যে বাড়িটা আমার কেনা
আমার বাড়ি নাই
জন্মভূমি বাংলাদেশটাও
আমার দেশ আর নাই!

ঘামে ঝরা কামাইর টাকা
আমার কামাই নাই
রক্তে কেনা স্বাধীনতা আজ
স্বাধীন ঘরজামাই।

কষ্টে জানা জ্ঞান ভান্ডারটা
আমার মাথায় নাই
আমার ধর্ম আমার কর্ম
আমার বলতে নাই!

আমার মুখে কথা বলা
আমার কথা নাই
ভুয়া পিতা আসল পিতা
আমার পিতা নাই।

মাথার উপর খোলা আকাশ
খোলা নাহি পাই
নাকটা ভরে নিঃশ্বাস নিতাম
অক্সিজেনও নাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন