বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

জানি না কবে শিখব নামাজ শেষ হয়ে যায় বেলা!

আপনারা না। আমার কথা বলি,
সময় হলেও নামাজ না পড়ে
বেখবর হয়ে চলি।
যদি একবার মসজিদে ঢুকি আমি
নামাজে দাঁড়িয়ে চিন্তা করি না
বাদ নাই কোন কামই।
ছটফট আমি। ছটফট থাকে মন।
হোক বা না হোক নামাজ আমি
বের হব না যতক্ষণ!
কিসের নিয়ম?
কতক্ষণ শুধু কপাল-মাটির খেলা
জানি না কবে শিখব নামাজ
শেষ হয়ে যায় বেলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন