শনিবার, ২৯ জুন, ২০১৩

আমার আব্বা স্যারের রাগ

পঞ্চম শ্রেণিতে আব্বার এক নাম্বারের ছাত্র ছিল মাহমুদ নাইস। পরপর দুই দিন পড়া পারেনি বলে মাহমুদ নাইসের আব্বা স্যার এমন লাঠি দিয়েছিল যে লাঠির চোটে প্রাইমারী স্কুলের ক্লাসরুম থেকে দৌড়ে বারান্দায় এসে বসে পড়ল। আব্বা স্যার আবার বারান্দায় এসে আবার আরেক চোট দিল। গায়ে বেতের বাড়ির লাম্বা লাম্বা দাগ বসে গেল। স্কুল ছুটির পর মাহমুদ নাইস তার আব্বা স্যারের সাথে বাড়িতে আসল। দুপুরের ভাত খেল। শরীরটা ভার ভার অনুভব করল। মাহমুদ নাইস ক্লান্ত শরীরটা বিছানায় আলতু করে রাখল। কখন যেন সে ঘুমিয়ে পড়ল।

ঘুম ভাঙতে শুরু করল। প্রচন্ড ভার অনুভব করছে সে। শরীরটা নাড়াতে পারছে না। কিন্তু মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। চেয়ে দেখল, মা মাথায় পানি ঢালছে। ততক্ষণে শরীরে জ্বর ১০০ ডিগ্রীর উপরে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন