বুধবার, ১৯ জুন, ২০১৩

পিছনেই একেবারে!

এই স্যার আমায় ভালবাসে না
কান ধরে বারে বারে
সামনের বেঞ্চে বসি না তাই
পিছনেই একেবারে!
পড়া কি আর সবাই পারে?
বুদ্ধিসুদ্ধি কম;
তোরাই হবি অফিসার হ
নাই মোর উদ্যম!
সবাই যদি জ্ঞানী পন্ডিত
আবুল থাকত দেশে?
মন্ত্রী আবুলও আবুলই থাকে
চুরি কারবারী শেষে!
সবাই যদি আলেম হয়ে
জামাত শিবির করে
আল্লাহ কেন আওয়ামীলীগ পাঠায়
নাস্তিক হয়ে মরে!
তোরা হবি সীসার প্রাচীর
আমি চিটার খই
কাগজের বিমান ঊড়ে যাই দেখ্
তারপর পড়ে রই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন