যে জাতিরা শক্তি দেখায়
না পড়েই পাস
যারা ভাবে শিক্ষক খাবে
খড় কুটা জল ঘাস;
যে জাতিরা নিজের বেতন
দশ গুণ বেশি পায়
তারা বানায় ইটের বাড়ি
কোরমা পোলাও খায়।
যে জাতিরা না পড়েই
মন্ত্রী এমপি হয়
উল্টাপাল্টা দেশ চালায় আর
উল্টাপাল্টা কয়।
যে জাতিরা মহাজন আর
শিক্ষক কাজের লোক
শিক্ষক তাদের উপোস যদি
নাই হৃদয়ে শোক।
সে জাতি তো চির অমর
শিক্ষক থার্ড ক্লাস
-তোরা বেশি বেতন নিবি?
স্কুলে কি পড়াস?
যেই জমানায় সাঙ্গ পাঙ্গ
শিক্ষা কি হয় চাষ?
শিক্ষক নেতা খাদক হবে
আন্দোলনেও বাঁশ!
রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
যে জাতিরা শক্তি দেখায় না পড়েই পাস যারা ভাবে শিক্ষক খাবে খড় কুটা জল ঘাস; যে জাতিরা নিজের বেতন দশ গুণ বেশি পায় তারা বানায় ইটের বাড়ি কোরমা পোলাও খায়। যে জাতিরা না পড়েই মন্ত্রী এমপি হয় উল্টাপাল্টা দেশ চালায় আর উল্টাপাল্টা কয়। যে জাতিরা মহাজন আর শিক্ষক কাজের লোক শিক্ষক তাদের উপোস যদি নাই হৃদয়ে শোক। সে জাতি তো চির অমর শিক্ষক থার্ড ক্লাস -তোরা বেশি বেতন নিবি? স্কুলে কি পড়াস? যেই জমানায় সাঙ্গ পাঙ্গ শিক্ষা কি হয় চাষ? শিক্ষক নেতা খাদক হবে আন্দোলনেও বাঁশ!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন