রবিবার, ৯ মার্চ, ২০১৪

শিক্ষক বলে-

শিক্ষক বলে- ছাত্র আমার ইসকুল আমার প্রাণ!
মন্ত্রী বলে- কি কবি ক, তোর প্রতি নাই টান!

শিক্ষক বলে- সরকার ও, বেতন বড়ই কম!
মন্ত্রী বলে- ও পন্ডিত, কথা কম একদম!

শিক্ষক বলে- না খেয়ে আর চলে না আমার পা!
মন্ত্রী বলে- পড়াইলে পড়া, মন না চাইলে চলে যা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন