রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

বাজার থেকে আধা কেজি কাঁচা মরিচ আনিও নয়তো রাতে আলু ভর্তা মরিচ ছাড়া জানিও! গুড়া হলুদ আধা কেজি প্রাণ হইলে ভাল হয় আগের বারও আননি গো, একটা কথা কত কয়? আড়াই কেজি পেয়াজ আনবা ইন্ডিয়ান না খবরদার পেয়াজ নিয়া ঘরের মাঝে বাজাবাজির কি দরকার! ধনিয়া পাতা দেখে আনবা ভাল কিংবা মন্দ শুকনা মরিচ না আনলে যে ভর্তা খাওয়া বন্ধ! লাল আলু এক কেজি লাল না পাইলে নরমটা টকের মাঝে জলপাই আনবা নয়তো কিছু করমচা! কাকরোল আর পটল আনবা দেখে দেখে ভালটা আজকে দেখি নষ্ট এটা নষ্ট দেখি কাল ওটা। দেশি মুরগী দুইটা আনবা পাকিস্তানি না হুঁম ফার্মের হইলে রান্না কিন্তু তোমারে দিয়া করামু! গরুর মাংস এক কেজি মহিশ কিন্তু আনবা না মহিশ তুমি একলা খাইবা নইলে আমি রানব না! লাল শাক পালং শাক ডিম আনবা এক ডজন এমন একটা কিছু আনবা ভাল হবে আমার মন! মোবাইলে আর টাকা নাই কাঁচা পেপেঁ আনিও না আনলে খাওয়া বাদ সাথে হয়রানিও। বাজার নিয়া রিক্সায় আসবা হেটে কিন্তু আসবা না পরনারীর দেখা হলে একটুও যে হাসবা না!

বাজার থেকে আধা কেজি কাঁচা মরিচ আনিও
নয়তো রাতে আলু ভর্তা মরিচ ছাড়া জানিও!
গুড়া হলুদ আধা কেজি প্রাণ হইলে ভাল হয়
আগের বারও আননি গো, একটা কথা কত কয়?
আড়াই কেজি পেয়াজ আনবা ইন্ডিয়ান না খবরদার
পেয়াজ নিয়া ঘরের মাঝে বাজাবাজির কি দরকার!
ধনিয়া পাতা দেখে আনবা ভাল কিংবা মন্দ
শুকনা মরিচ না আনলে যে ভর্তা খাওয়া বন্ধ!
লাল আলু এক কেজি লাল না পাইলে নরমটা
টকের মাঝে জলপাই আনবা নয়তো কিছু করমচা!
কাকরোল আর পটল আনবা দেখে দেখে ভালটা
আজকে দেখি নষ্ট এটা নষ্ট দেখি কাল ওটা।
দেশি মুরগী দুইটা আনবা পাকিস্তানি না হুঁম
ফার্মের হইলে রান্না কিন্তু তোমারে দিয়া করামু!
গরুর মাংস এক কেজি মহিশ কিন্তু আনবা না
মহিশ তুমি একলা খাইবা নইলে আমি রানব না!
লাল শাক পালং শাক ডিম আনবা এক ডজন
এমন একটা কিছু আনবা ভাল হবে আমার মন!
মোবাইলে আর টাকা নাই কাঁচা পেপেঁ আনিও
না আনলে খাওয়া বাদ সাথে হয়রানিও।
বাজার নিয়া রিক্সায় আসবা হেটে কিন্তু আসবা না
পরনারীর দেখা হলে একটুও যে হাসবা না!

শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

পিএসসি খাতা দেখি কথা কব না ফেসবুকে আসলেও বেশি রব না। দুইশো তিন দিনে দিতেই হবে; নম্বর দিব কি না দেখে তবে? খাওয়ার সময় নাই ঘুম যাই না কত কত বন্ধুর দেখা পাই না। ও আমার বন্ধু রাগ কর না! খাতা দেখা কামটা কি বড়সড় না?

পিএসসি খাতা দেখি
কথা কব না
ফেসবুকে আসলেও
বেশি রব না।
দুইশো তিন দিনে
দিতেই হবে;
নম্বর দিব কি
না দেখে তবে?
খাওয়ার সময় নাই
ঘুম যাই না
কত কত বন্ধুর
দেখা পাই না।
ও আমার বন্ধু
রাগ কর না!
খাতা দেখা কামটা কি
বড়সড় না?

এবার সব রকম সিমের নম্বর বের করুন নিজেই -

এবার সব রকম সিমের নম্বর বের করুন নিজেই -
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১. গ্রামীণফোনের নম্বর দেখার জন্য ডায়াল করুন *2#
২. বাংলালিংকের নম্বর দেখার জন্য ডায়াল করুন *511#
৩. রবির নম্বর দেখার জন্য ডায়াল করুন *140*2*4#
৪. এয়ারটেলের নম্বর দেখার জন্য ডায়াল করুন *121*6*3#
৫. টেলিটকের নম্বর দেখার জন্য ডায়াল করুন *551#

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

বাজারের লিস্ট

১| গুড়া মরিচ ২ কেজি ( প্রাণ হইলে ভালো হয় )
২| গুড়া হলুদ ২ কেজি ( প্রাণ )
৩| শুকনা মরিচ ১০০ ( অবশ্যই আনবা নইলে কিন্তু তোমার ভর্তা খাওন বন্ধ )
৪ |পিয়াজ আড়াই কেজি ( ইন্ডিয়ান পিয়াজ
আনবা না খবরদার )
৫| ধনিয়া পাতা ( ভালো করে দেখে আনবা )
৬ | কাকরোল ১ কেজি
৭ | পটল ( পাইলে আনবা )
৮ | লাল আলু আড়াই কেজি যদি লালটা না পাও তাইলে নরমালটা ১ কেজি |
৯ | গরুর মাংস ২ কেজি ( ভালো করে নিজের চোখ দিয়ে দেখে আনবা যদি মহিষ হয় তাইলে সব তুমি একলা খাইবা )
১০ | দেশী মুরগী ৫ টা ( যদি ফার্ম বা পাকিস্তানি হয় তাইলে রান্না তোমারে দিয়া করামু কিন্তু )
১১ | লাল শাক , পালং শাক |
১২| ক্যাপসিক্যাম ( এর আগেও দুই দিন আনতে বলছি , আনো নাই )
১৩| ডিম ১ ডজন
১৪ | কাঁচা পেঁপে ২ টা আনবা
* মাছ ঘরে অনেক আছে আনতে হবে না |
মনে থাকবে ?
( কোনো আইটেম বাদ গেলে তোমার খবর আছে )
বি দ্র : আর আমার মোবাইলে টাকা নাই |
শুনো , বাজার নিয়া হেটে আসবা না , রিকশায় আসবা কিন্তু ....

আমি যদি মন্ত্রী হতাম ভাবসাব তো নিতাম না শিক্ষকদেরে মূল্য দিতাম বেতনটা কম দিতাম না। আমি যদি মন্ত্রী হতাম না পারতাম জিরাইতাম শিক্ষক ছেড়ে ব্যাংকার হওয়া মূল্য দিয়া ফিরাইতাম। আমি যদি মন্ত্রী হতাম ছাত্র ছিলাম প্রাইমারির! শিক্ষকদেরে ভালবাসতাম নাই কমা যার নাই দাড়ির। আমি যদি মন্ত্রী হতাম -শিক্ষক কেন হতাশ আজ? ভাবতাম আমার শিক্ষকেরা কেমনে বাঁচে কেমনে কাজ? আমি যদি মন্ত্রী হতাম উন্নত শির শিক্ষকের শিক্ষক শুধু ক্লাস করিত ভাবত পড়া কি শখের!

আমি যদি মন্ত্রী হতাম
ভাবসাব তো নিতাম না
শিক্ষকদেরে মূল্য দিতাম
বেতনটা কম দিতাম না।
আমি যদি মন্ত্রী হতাম
না পারতাম জিরাইতাম
শিক্ষক ছেড়ে ব্যাংকার হওয়া
মূল্য দিয়া ফিরাইতাম।
আমি যদি মন্ত্রী হতাম
ছাত্র ছিলাম প্রাইমারির!
শিক্ষকদেরে ভালবাসতাম
নাই কমা যার নাই দাড়ির।
আমি যদি মন্ত্রী হতাম
-শিক্ষক কেন হতাশ আজ?
ভাবতাম আমার শিক্ষকেরা
কেমনে বাঁচে কেমনে কাজ?
আমি যদি মন্ত্রী হতাম
উন্নত শির শিক্ষকের
শিক্ষক শুধু ক্লাস করিত
ভাবত পড়া কি শখের!

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী একটা উপায় বের করেছেন যেভাবে প্রশ্নপত্র আউট বন্ধ হয়। উপায়টা হল, পরীক্ষা আসলে আমাদের মোবাইল আর ফেসবুক বন্ধ করে দেয়া হবে। তখন আমরা কারো সাথে কথাও বলতে পারব না। আবার ফেসবুকও চালাতে পারব না। কি সুন্দর! পরীক্ষাও থাকবে না আর পরীক্ষার্থীও থাকবে না। আচ্ছা প্রশ্ন আউট হতে কি ফেসবুক লাগে? মোবাইল লাগে? -প্রশ্ন আউট হওয়ার পরেই তো ফেসবুকে আসে আর মোবাইলে আসে! নাকি? তবে উনি কেমনে কি করবেন আমার বুঝে আসে না...

শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী একটা উপায় বের করেছেন যেভাবে প্রশ্নপত্র আউট বন্ধ হয়। উপায়টা হল, পরীক্ষা আসলে আমাদের মোবাইল আর ফেসবুক বন্ধ করে দেয়া হবে। তখন আমরা কারো সাথে কথাও বলতে পারব না। আবার ফেসবুকও চালাতে পারব না। কি সুন্দর! পরীক্ষাও থাকবে না আর পরীক্ষার্থীও থাকবে না।

আচ্ছা প্রশ্ন আউট হতে কি ফেসবুক লাগে? মোবাইল লাগে?
-প্রশ্ন আউট হওয়ার পরেই তো ফেসবুকে আসে আর মোবাইলে আসে! নাকি?

তবে উনি কেমনে কি করবেন আমার বুঝে আসে না...

পোলাপানী কারিগর মানুষ তো করি রে স্কুলে আয় পড়া পড় এই কাজ করি রে! প্লাস্টিক জুতা পড়ি জুটা যেন ছিড়ে না স্কুলে থাকি সারাদিন কোন ভাবে নীড়ে না। পোলিস্টার জামা গায় নয়া জামা পড়ি না সাদামাটা জীবনে কারো হাতে ধরি না। তেলাকোচিলা নামে কাউয়ার জাঙ্গি পাঙ্গাস কানসায় ঝোল দিয়া রান্দি। কি আমার শক্তি কতটুকু পড়াব? সামর্থে যত ধরে জ্ঞান তারে ভরাব! সরকার বুঝে গো বুঝে তার আমলা প্রাইমারি শিক্ষক সারাদিন কামলা!

পোলাপানী কারিগর
মানুষ তো করি রে
স্কুলে আয় পড়া পড়
এই কাজ করি রে!
প্লাস্টিক জুতা পড়ি
জুটা যেন ছিড়ে না
স্কুলে থাকি সারাদিন
কোন ভাবে নীড়ে না।
পোলিস্টার জামা গায়
নয়া জামা পড়ি না
সাদামাটা জীবনে
কারো হাতে ধরি না।
তেলাকোচিলা নামে
কাউয়ার জাঙ্গি
পাঙ্গাস কানসায়
ঝোল দিয়া রান্দি।
কি আমার শক্তি
কতটুকু পড়াব?
সামর্থে যত ধরে
জ্ঞান তারে ভরাব!
সরকার বুঝে গো
বুঝে তার আমলা
প্রাইমারি শিক্ষক
সারাদিন কামলা!