বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

ফেসবুক মানে...

ফেসবুক মানে হল সময়টা বেশি চাওয়া
বহুদূরে বন্ধুকে সহজেই কাছে পাওয়া।
ফেসবুক মানে হল চার্জার সাথে থাকা
ভালবাসা কম হলে বউ চোখ করে বাঁকা।
ফেসবুক মানে হল ফেসবুকে ঘুম যাওয়া
জীবনের সব ভাবা উদাসীন নাওয়া খাওয়া।
ফেসবুক মানে হল ইতরামী ইতরের
ফেসবুক মানে হল সংবাদ ভিতরের।
ফেসবুক মানে হল দিন নাই রাত নাই
সামাজিক রাষ্ট্রীয় সব কিছু কাছে পাই।
ফেসবুক মানে হল মুমিনের দাওয়া কাজ
বাতিলের মিথ্যায় সীমাহীন ভরা লাজ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন