বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

আল্লাহর চেয়ে বেশি কে আর আপন?

রাজনীতি করি না
হালাল কামাই
মিথ্যা বলতে হবে?
তাও টান নাই!
এই নেতা কর্মীরা
চোরই সকল
কুরান হাদীস মানে
তারাই কেবল।
মারতেই পারে না
কোন এক প্রাণ
আল্লাহর পথে তবু
হবে কুরবান।
যেথায় হেথায় তুমি
সময় না দিও
সত্যকে ভালবাসি
দেখো আমিও..
শান্তিকামীদের সাথে
তুমিও আস
সব থেকে এই পথ
বেশি ভালবাস!
মিথ্যার ছড়াছড়ি;
ভেঙ্গে গেছে মন?
আল্লাহর চেয়ে বেশি
কে আর আপন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন