বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ভেবেই দেখ, আমার আমি; আমিই আমার!

আমার যখন অসুখ হবে
দুঃখ আমার
মরণ হলে আমিই যাব;
কেউ যাবে আর?
পেটের ক্ষুধায় আমিই জ্বলি
ভাত না খেলে
আমার চোখে আমিই দেখি
চোখটা মেলে
বিচারদিনে দোষী হলে
জ্বলব আমি
আমি মানে আমি একাই;
আমার নামই!
ঐ বিপদে আমার পাপের
কে ভাগীদার?
ভেবেই দেখ, আমার আমি;
আমিই আমার!

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ভেবে ভেবে দিন হয়ে যায় পাড়; ঘুমের ভারেই রাত জাগি না চোখ মেলি না আর। কেমন করে স্বপ্ন মাখি গায়? আমার দেহ আমার নহে; স্বপ্ন দেখা দায়!

ভেবে ভেবে দিন হয়ে যায় পাড়;
ঘুমের ভারেই রাত জাগি না
চোখ মেলি না আর।

কেমন করে স্বপ্ন মাখি গায়?
আমার দেহ আমার নহে;
স্বপ্ন দেখা দায়!

একটা কথা বলি তোমায় এই ক্ষণে আমি তোমার মুখেই, বোধয় নই মনে রাস্তাতে ঐ হাটি পড়ি পিচ্ছিলে; তুমিই না টেনে তুলে দিচ্ছিলে? গাছে তখন ঝুলছে কতক বান্দরী নাচছে তারা ঠেংয়ের নিচে কান ধরি!

একটা কথা বলি তোমায় এই ক্ষণে
আমি তোমার মুখেই, বোধয় নই মনে

রাস্তাতে ঐ হাটি পড়ি পিচ্ছিলে;
তুমিই না টেনে তুলে দিচ্ছিলে?

গাছে তখন ঝুলছে কতক বান্দরী
নাচছে তারা ঠেংয়ের নিচে কান ধরি!

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কাদের মুখে হাসি আজি খিলখিলে মানবতা থাকে নারে খালবিলে পদে পদে চলছে বড় কারসাজি সত্য জিতে জিতবেই রে তাঁর বাজি। অন্ধকারে স্তব্ধ আমার দুই আঁখি দিনের আলো ফুটবেই রে; কই বাকি?

কাদের মুখে হাসি আজি
খিলখিলে
মানবতা থাকে নারে
খালবিলে
পদে পদে চলছে বড়
কারসাজি
সত্য জিতে জিতবেই রে
তাঁর বাজি।
অন্ধকারে স্তব্ধ আমার
দুই আঁখি
দিনের আলো ফুটবেই রে;
কই বাকি?

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

দেশে বেশি লোহার দাম সোনার কথা জিগায় না পন্য ঢাকা ঘোর আঁধারে সোনা, তোমার বিদায় না! সোনা দিয়ে তরবারি নয় লোহা কানের দূলে না আকাশউড়া বেলুনগুলো হাওয়া ছাড়া ফুলে না।

দেশে বেশি লোহার দাম
সোনার কথা জিগায় না
পন্য ঢাকা ঘোর আঁধারে
সোনা, তোমার বিদায় না!
সোনা দিয়ে তরবারি নয়
লোহা কানের দূলে না
আকাশউড়া বেলুনগুলো
হাওয়া ছাড়া ফুলে না।

দেশে কি আর স্বাধীনতা থাকবে না? শিক্ষিতদের বিবেক বিচার পাকবে না? সত্যে গড়া স্বপ্ন কি আর আঁকবে না? যে বানাল তাঁর কথা কি রাখবে না?

দেশে কি আর স্বাধীনতা থাকবে না?
শিক্ষিতদের বিবেক বিচার পাকবে না?
সত্যে গড়া স্বপ্ন কি আর আঁকবে না?
যে বানাল তাঁর কথা কি রাখবে না?

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

কেমন করে ব্লগিং করি ব্লগের মালিক বাড়ি নাই; ব্লগে ব্লগার বাঁচি-মরি মালিক মনে তাড়া নাই। ইচ্ছে হলে আনতে পারে ব্লগে যেসব ব্লগার নাই নিমন্ত্রণে খরচ দিতে কত ব্লগার খাড়া তাই। কেমন তুমি ব্লগের মালিক খোঁজ নিবেনা; মারা যাই? ভালবাসা পাবেই বলি, এবার যেন সাড়া পাই!

কেমন করে ব্লগিং করি
ব্লগের মালিক বাড়ি নাই;
ব্লগে ব্লগার বাঁচি-মরি
মালিক মনে তাড়া নাই।
ইচ্ছে হলে আনতে পারে
ব্লগে যেসব ব্লগার নাই
নিমন্ত্রণে খরচ দিতে
কত ব্লগার খাড়া তাই।
কেমন তুমি ব্লগের মালিক
খোঁজ নিবেনা; মারা যাই?
ভালবাসা পাবেই বলি,
এবার যেন সাড়া পাই!