রবিবার, ৭ মে, ২০২৩

ভোটের দিনের আগ্রহ মোর এক্কেবারে নাই


ভোটের দিনের আগ্রহ মোর

এক্কেবারেই নাই

এক জীবনে দুই বারই ভোট 

দেওয়ার সুযোগ পাই।


প্রথম বারেই খুশি মনে

দিয়েছিলাম ভোট

দ্বিতীয় বার কেন্দ্রে গিয়ে

মনে পেলাম চোট!


বললাম, ভাই সামনে কেনো?

একটু আড়াল চাই!

ভোট আমানত; অন্যের ভোট

দেখার সুযোগ নাই!


আপনার ভোট আপনি দিবেন,

আমার সামনে দেন!

গোপন কক্ষে এসে বললেন

ইয়া বড়ো ম্যান।


ভাবছি আমি, ভোট না দিয়ে

কেমন করে যাই!

মনের যত্তো ঘৃণা ছিলো

সীলেই তা মাখাই।


দোয়া করি, আল্লাহ আল্লাহ

প্রভু হে আমার!

দেখলে কেমন করে নিলো

ভোটের অধিকার!


আমার ভোটে, সবার ভোটে

সত্যের হবে জয়;

ভোটটা আমার মৌলিক হোক

ভোট দেওয়ার সময়।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

দেখ্ করোনা, ভিআইপিদের গায়ে লাগবি না! তাদের বিশেষ হাসপাতালে প্রাণে বাঁচবি না। ইচ্ছে থাকিস; পাবলিক বডি মুলাম পাবি ছাল ভিআইপিদের চামড়া যাতে থাকে বিশেষ মাল। পাবলিকদের পাশে থেকে বন্ধু হয়ে যাস, তাদের নিয়ে ভিআইপিদের বাড়ি গিয়ে খাস!

দেখ্ করোনা, ভিআইপিদের
গায়ে লাগবি না!
তাদের বিশেষ হাসপাতালে
প্রাণে বাঁচবি না।
ইচ্ছে থাকিস; পাবলিক বডি
মুলাম পাবি ছাল
ভিআইপিদের চামড়া যাতে
থাকে বিশেষ মাল।
পাবলিকদের পাশে থেকে
বন্ধু হয়ে যাস,
তাদের নিয়ে ভিআইপিদের
বাড়ি গিয়ে খাস!

ইচ্ছে হলেই...

ইচ্ছে হলেই খুন করে দিই
রাস্তায় মেরে স্পট ফেলে দিই
ইচ্ছে হলেই পরের কড়ি
হাত লাগিয়ে আপন করি
ইচ্ছে হলেই নোংরামি চাই
টেনশনই নাই বিচার তো নাই
ইচ্ছে হলেই বিচার করি
কাউকে ধরি কাউকে ছাড়ি
ইচ্ছে হলেই কিল ঘুষি দিই
পকেটে যা-সব কেড়ে নিই
ইচ্ছে হলেই মা বাবারে
কথায় খোঁচা দিই খাবারে
ইচ্ছে হলেই মিলছি বেহুঁশ
হেথায় হোথায় দেখছো মানুষ
ইচ্ছে হলেই আইল নাড়িয়ে
ক্ষেতের সীমা নেই বাড়িয়ে
ইচ্ছে হলেই ধর্ম নিয়ে
বকছি সাথে পা বাড়িয়ে
ইচ্ছে হলেই গায়ের বলে
পরের ভাল দেখেই জ্বলে।

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

নির্বাচনে দাঁড়াই যদি এই সময়ে

নির্বাচনে দাঁড়াই যদি
এই সময়ে
মনের জোরে নির্বাচনে
যাই না ভয়ে
কিন্তু যদি ৫তারিখের নির্বাচনে
কে জানে আর মনের কথা
কার কী মনে!
ঠ্যাং বাড়িয়ে এক পা করে
দাঁড়িয়ে যেতাম
এমপি হয়ে মন্ত্রী হতাম
বাড়িয়ে পেতাম!

আমার মনের আকাশ আজি কালো মেঘে ঢাকে নি সবাই বলে, বৃষ্টি হবে; রোদের ছবি আঁকে নি

আমার মনের আকাশ আজি
কালো মেঘে ঢাকে নি
সবাই বলে, বৃষ্টি হবে;
রোদের ছবি আঁকে নি
ভাই-বোনেরা বললো ডেকে,
কান্না করে কী লাভ বল্
বহু দূরের মুসাফির কয়,
দিন চলে যায় সামনে চল্!
সত্যি বলতে জীবন থেকে
দুঃখ কতো বলবো আর
দুঃখ যদি মিশেই থাকে
বলার কওয়ার কী দরকার!

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

এক বেলা কেন্? তিন বেলা দেন! স্কুল আঙিনায় বিছনা গাড়েন! সময় বাড়ান ঘন্টা চারেক; ইতিহাস হোক সৃষ্টি আরেক! ছোট্ট শিশুর কাজ কাম নাই দিন-রাতে দেন সুযোগ, পড়াই। একটা শিশুও বের হবে না পড়াই না আর কেউ কবে না। ঘন্টা ঘন্টা রাখব তালা; মিটাইয়া দিই পড়ার জ্বালা! এটাই তো চান, বন্দি থাকুক ছোট্ট শিশু। কামলা খাটুক পন্ডিতেরা বেজায় জানে পড়ে থাকুক ইস্কুল পানে!

এক বেলা কেন্? তিন বেলা দেন!
স্কুল আঙিনায় বিছনা গাড়েন!
সময় বাড়ান ঘন্টা চারেক;
ইতিহাস হোক সৃষ্টি আরেক!
ছোট্ট শিশুর কাজ কাম নাই
দিন-রাতে দেন সুযোগ, পড়াই।
একটা শিশুও বের হবে না
পড়াই না আর কেউ কবে না।
ঘন্টা ঘন্টা রাখব তালা;
মিটাইয়া দিই পড়ার জ্বালা!
এটাই তো চান, বন্দি থাকুক
ছোট্ট শিশু। কামলা খাটুক
পন্ডিতেরা বেজায় জানে
পড়ে থাকুক ইস্কুল পানে!

যারা লড়তে জানে তারাই বিজয় আনে এগারোর কথা বলছি! সে পথেই চলছি? মহাজোট চুপচাপ; এভাবেই কমে ধাপ! অন্তরে বিশ্বাস ছোটে ঠাশঠাশ। নতুনের দল বাড়াও না বল! এক হয়ে দাবি তুলে ধরি; রাজপথে থেকে মরা মরি!

যারা লড়তে জানে
তারাই বিজয় আনে
এগারোর কথা বলছি!
সে পথেই চলছি?
মহাজোট চুপচাপ;
এভাবেই কমে ধাপ!
অন্তরে বিশ্বাস
ছোটে ঠাশঠাশ।
নতুনের দল
বাড়াও না বল!
এক হয়ে দাবি তুলে ধরি;
রাজপথে থেকে মরা মরি!

১১ গ্রেড চাবি? খাবি? -খাস তবে! পাবি, তবে কথায়; নহে বাস্তবে। ওদের মুখে মিথ্যা মাখা সন্ত্বনা; মরবে ওরা ধুকে কেহ জানতো না।

১১ গ্রেড চাবি? খাবি?
-খাস তবে!
পাবি, তবে কথায়; নহে
বাস্তবে।
ওদের মুখে মিথ্যা মাখা
সন্ত্বনা;
মরবে ওরা ধুকে কেহ
জানতো না।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

চলছে দেশে মাতলামি আজ জোয়ার ইয়াবার ভিআইপি তো দু'জন ওঁরা কেউ না দেশে আর! কেবল সশির দোষ খুঁজে পায় শিক্ষা অফিসার, এডিস মশা মারলে কামড় বাঁচবে সাধ্য কার?

চলছে দেশে মাতলামি আজ
জোয়ার ইয়াবার
ভিআইপি তো দু'জন ওঁরা 
কেউ না দেশে আর!
কেবল সশির দোষ খুঁজে পায়
শিক্ষা অফিসার,
এডিস মশা মারলে কামড়
বাঁচবে সাধ্য কার?

কথায় কথায় রক্ত খেলা দখলবাজী সন্ত্রাসী কাজ বিশ্বজুড়ে সরলমনা মানুষগুলো মাজলুমই আজ। আল্লাহ বাঁচান তাঁর করুনায় বান্দাদেরে বিপদ থেকে মাজলুমেরা আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলছে ডেকে!

কথায় কথায় রক্ত খেলা দখলবাজী
সন্ত্রাসী কাজ
বিশ্বজুড়ে সরলমনা মানুষগুলো 
মাজলুমই আজ।
আল্লাহ বাঁচান তাঁর করুনায় বান্দাদেরে
বিপদ থেকে
মাজলুমেরা আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও
বলছে ডেকে!

টুপি মাথায় থাকলেই তাকে মু'মিন বলা যাবে না

টুপি মাথায় থাকলেই তাকে
মু'মিন বলা যাবে না
ভালো লোকটা সুযোগ পেলেও
চুরি করে খাবে না।
জয় বাংলা মুখে থাকলেই
বাংলা প্রেমিক হবে না
বাংলা খেলে ভিনদেশিরা
একটি কথাও কবে না।
মন্ত্রী সচিব কথা দিলেই
সত্য কথন হবে না
তোমার খাবার পান্তা, মরিচ?
গরিব তুমি হবে না!

বুধবার, ১৯ জুন, ২০১৯

শিক্ষক যদি থার্ডক্লাস হয় ফার্টক্লাস পড়া পারবে তো?

শিক্ষক যদি থার্ডক্লাস হয়
ফার্টক্লাস পড়া পারবে তো?
ওষুধ খেলে রোগ সেরে যায়
বলছি সারে, সারবে তো!
নয়-সাড়ে চার টাইমিং করে
শিক্ষা হবে উন্নত?
কানায় কানায় এ প্লাস ভরা
পাশ নারে ভাই গুণগত!
শিক্ষক যদি বলেই দিবে,
"মিথ্যা কথা বলবে না"!
শিক্ষক আগে ফার্টক্লাস করো
শিক্ষা ছাড়া চলবে না!

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

শিক্ষক মনে কোন দুঃখ নাই; ইস্কুল আছে আমিও আছি মানুষ গড়েই যাই! হবে হবে শুনতে জ্বলে কান; গ্রেড এগারো হোক বা না হোক মনে নাই অভিমান!

শিক্ষক মনে কোন দুঃখ নাই;
ইস্কুল আছে আমিও আছি
মানুষ গড়েই যাই!
হবে হবে শুনতে জ্বলে কান;
গ্রেড এগারো হোক বা না হোক
মনে নাই অভিমান!

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ভালবাসা এমন

ভালবাসা এমন;
ধরি মন চায়
দেখি বারে বারে
দারুণ মায়ায়।
কী হল ক্ষণে
ভাবি নিরালায়
রাত গভীরে
ঘুম ছুটে যায়।
আনমনা হই
নীল জোছনায়
মুগ্ধ করে
ভাবনা আমায়।
আকাশ দেখি
উড়াল হাওয়ায়
খুশিখুশি মন
অজানা পাওয়ায়!

মাইট্যা কইলজা বড় যাদের নৌকাতে আল্লাহ প্রেমিক ভরসা করে আল্লাহতে ধানের পায়রা বাকুমবাকুম ধান খেয়ে লাঙ্গল কাঁধে গরু লেদায় কাম পেয়ে..

মাইট্যা কইলজা বড় যাদের নৌকাতে
আল্লাহ প্রেমিক ভরসা করে আল্লাহতে
ধানের পায়রা বাকুমবাকুম ধান খেয়ে
লাঙ্গল কাঁধে গরু লেদায় কাম পেয়ে..

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

এমন কাজ করব কেন কানে ধরতে হয় এমন চাটা চাটব কেন পায়ে ধরতে হয় আসলে কি শিক্ষক তুমি লাজ কি তোমার নাই? উচিৎ ছিল তোমার হবে মন্ত্রীর উপর ঠাঁই! তুমি পার কানেই ধর ধরতেই পার পায়; তোমায় নিয়ে খেলতেই পারে সাধারণ জনতায়! সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা; সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!

এমন কাজ করব কেন কানে ধরতে হয়
এমন চাটা চাটব কেন পায়ে ধরতে হয়
আসলে কি শিক্ষক তুমি লাজ কি তোমার নাই?
উচিৎ ছিল তোমার হবে মন্ত্রীর উপর ঠাঁই!
তুমি পার কানেই ধর ধরতেই পার পায়;
তোমায় নিয়ে খেলতেই পারে সাধারণ জনতায়!
সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা;
সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!

জ্যামে বসে আল্লাহ আল্লাহ জপি ইচ্ছে নাই যে অলস গপা গপি দুপুর রোদে মাথা ফাটা ফাটি; কেউ এনে দিক একটা ডাবই কাটি ওহো আল্লাহ কেমনে মানুষ বাঁচে? জ্যাম ছাড়া যাই উপায় কি আর আছে!

জ্যামে বসে আল্লাহ আল্লাহ জপি
ইচ্ছে নাই যে অলস গপা গপি
দুপুর রোদে মাথা ফাটা ফাটি;
কেউ এনে দিক একটা ডাবই কাটি
ওহো আল্লাহ কেমনে মানুষ বাঁচে?
জ্যাম ছাড়া যাই উপায় কি আর আছে!

রবিবার, ১ মে, ২০১৬

অধিকার পাইয়া কারেন্ট গাছে মাইয়া খা নিজে কাম করে খা! মিটিং আর মিছিলে নদী খাল কি বিলে সমহারে লাশ পড়ে যা! ক্ষেতে কাম করো নাই গায়ে কাঁদা মাখো নাই আগেই কি বেশী ভাল ছিল না? নারী এসে ক্ষমতায় কি এমন মমতায় ইজ্জত কেন তবুও দিল না?

অধিকার পাইয়া
কারেন্ট গাছে মাইয়া
খা নিজে কাম করে খা!
মিটিং আর মিছিলে
নদী খাল কি বিলে
সমহারে লাশ পড়ে যা!

ক্ষেতে কাম করো নাই
গায়ে কাঁদা মাখো নাই
আগেই কি বেশী ভাল ছিল না?
নারী এসে ক্ষমতায়
কি এমন মমতায়
ইজ্জত কেন তবুও দিল না?

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

আল্লাহকে ভালবাসি জান্নাত চাই হালাল রোজগারে ডাল-ভাত খাই কুরআন হাদিসের আইন মানা চাই রাসূলের চলা পথে আমাকে চালাই মসজিদে ঘুরে ঘুরে টাইম না কাটাই মা-বাবা খুশি নন; সে কাজ ছাটাই সবে মিলে ইবাদাত মসজিদে যাই ইসলামী রাষ্ট্র ও সমাজটা চাই!

আল্লাহকে ভালবাসি
জান্নাত চাই
হালাল রোজগারে
ডাল-ভাত খাই
কুরআন হাদিসের
আইন মানা চাই
রাসূলের চলা পথে
আমাকে চালাই
মসজিদে ঘুরে ঘুরে
টাইম না কাটাই
মা-বাবা খুশি নন;
সে কাজ ছাটাই
সবে মিলে ইবাদাত
মসজিদে যাই
ইসলামী রাষ্ট্র ও
সমাজটা চাই!

শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬